চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ম্যাচে নেই আলিম দার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 3 minutes ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ম্যাচে নেই আলিম দার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ম্যাচে নেই আলিম দার
বাংলাদেশের ম্যাচে আলিম দার মানেই এখন আতঙ্ক। আতঙ্ক হবেইনা কেন! ২০১৫ বিশ্বকাপে ভারতের পক্ষে সেই বিতর্কিত সিদ্ধান্ত এখনো চোখে ভাসে বাংলাদেশ ক্রিকেটার আর সমর্থকদের চোখে। তবে খুশির খবর, ১জুন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোন ম্যাচেই পরিচালনার দায়িত্বে থাকছেননা আলিম দার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে থাকছে বাংলাদেশের তিনটি ম্যাচ। প্রথম এবং আসরের উদ্বোধনী ম্যাচেই টাইগাররা মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড এর। ওভালে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন এস রাভি এবং রড টাকার। আসরের গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচ হচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই মাঠ ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নাইজেল লং আর ক্রিস গ্যাফানে। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ড এর সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরিচালনার দায়িত্বে থাকবেন ইয়ান গোল্ড আর নাইজেল লং। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যে তিনটি প্রস্ততি ম্যাচে অংশ গ্রহন করবে বাংলাদেশ সেই তিন ম্যাচের একটিতে থার্ড আম্পায়ারের ভুমিকায় থাকবেন আলিম দার। সেটি ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে।
