চ্যম্পিয়ন্স ট্রফির দলের সাথেই থাকবেন সোহান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 8 minutes ago
চ্যম্পিয়ন্স ট্রফির দলের সাথেই থাকবেন সোহান
চ্যম্পিয়ন্স ট্রফির দলের সাথেই থাকবেন সোহান
চ্যাম্পিয়ন ট্রফির দলে অপেক্ষমানদের তালিকায় রয়েছেন ৪ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও।
আসন্ন ত্রি-দেশীয় সিরিজের মুল দলে থাকলেও এই উইকেট কিপার ব্যাটসম্যানকে রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির মুল দলে। তবে এই দলে না থাকলেও তাকে রাখা হবে দলের সাথেই। ত্রি-দেশীয় সিরিজ খেলে আয়ারল্যান্ড থেকে অনেকে ফিরে আসলেও বিসিবি সোহানের ব্যয় ভার বহন করে দলের সাথেই রেখে দিবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, কে কখন ইঞ্জুরিতে পড়ে সেটাতো আর বলা যায়না। এসব মাথায় রেখেই দলের সাথে বাড়তি একজন উইকেট কিপার রাখার সিদ্বান্ত। যেন মুশফিক এর কোন সমস্যা হলে দ্রুতই এর সমাধান করা যায়।
উল্লেখ্য, জানুয়ারিতে নিউজিল্যান্ড এর বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মুশফিকের পরিবর্তে উইকেট কিপিংযের দায়ীত্ব সামলেছেন নুরুল হাসান সোহান।
