এলিমিনেটরেও টসে তামিম ইকবালের জয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
-
5
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
এলিমিনেটরেও টসে তামিম ইকবালের জয়
এলিমিনেটরেও টসে তামিম ইকবালের জয়
মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে প্লে-অফের জমজমাট লড়াই। টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এর আগে দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। আরও একবার বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের টসে জয়।
বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে টসে হারল চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তামিম ইকবালের আমন্ত্রণে নামছেন আগে ব্যাটিংয়ে। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। প্লে অফের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসা ডেভিড মিলার বরিশালের সেরা একাদশে। তাকে জায়গা দিতে বাদ গেলেন আহমেদ শেহজাদ। আকিফ জাভেদের জায়গায় খেলছেন ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার। বিপরীতে চট্টগ্রামের সেরা একাদশে ঢুকলেন, জশ ব্রাউন, ইমরানুজ্জামান ও আল আমিন হোসেন। নেই মোহাম্মদ ওয়াসিম, শাহাদাত হোসেন দিপু ও শহিদুল ইসলাম। প্রথম রাউন্ডের ১২ ম্যাচ শেষে সমান ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে যায়গা করে নিয়েছিল বরিশাল ও চট্টগ্রাম। এবার নক আউট ম্যাচে মুখোমুখি হবে তারা। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দলকে ফাইনালে উঠতে অপেক্ষায় থাকতে হবে আরও এক ম্যাচের জন্য।ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান, সৈকত আলি, নিহাদুজ্জামান, আল-আমিন হোসেন, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
