হায়দ্রাবাদ কে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে পুনে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
-
5
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
হায়দ্রাবাদ কে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে পুনে
হায়দ্রাবাদ কে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে পুনে
প্লে-অফ এর লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যে। পয়েন্ট টেবিলে ছয়ে থাকা দিল্লিও চাইলে পারে প্লে-অফ রাউন্ডে খেলতে। এমন সমীকরণে শুধু মুম্বাই আছে শক্ত অবস্থানে।
এত সব সমীকরণ মাথায় নিয়ে আজ দিনের প্রথম ম্যাচে খেলতে নামে রাইজিং পুনে সুপারজায়ান্ট আর সানরাইজার্স হায়দ্রাবাদ।
টস জিতে হায়দ্রাবাদ অধিনায়ক ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বিপক্ষ দল পুনে কে। পুনের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান সুচনাটা ভালো করতে না পারলেও দুই আর তিন নাম্বারে ব্যাট করতে আসা স্মিথ আর স্টোকস ভালই সামাল দেন। স্মিথ করেন ৩৪ আর স্টোকস করেন ৩৯ রান। মিডল অর্ডারে খেলতে নেমে ধনির ব্যাট থেকে আসে ২১ বলে ৩১ রান। এরপর আর পুনের কোন ব্যাটসম্যান পার হতে পারেননি ১০ রানের কৌটা।
২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানের টার্গেট দাঁড় করায় রাইজিং পুনে সুপারজায়ান্ট। সিদ্ধার্থ কাউল নেন ২৯ রান দিয়ে ৪ উইকেট।
পুনের করা ১৪৮ রানের স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন ওয়ার্নার আর শেখর ধাওয়ান। ১৯ রান করে শেখর আউট হলেও ওয়ার্নার আউট হোন ৪০ রান করে। এরপর ইয়ুবরাজ সিং এর করা ৪৭ রানের পরে হায়দ্রাবাদ এর ৮ ব্যাটসম্যান এর অবস্থা হয় পুনের ব্যাটসম্যান দের মত। ১০ রানই টপকাতে পারেনি শেষের আট জন। এদিন পুনের জয়দেব উনাডকাট করেন হ্যাট্রিক। তুলে নেন ৩০ রান দিয়ে ৫ উইকেট।
১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাইজিং পুনে সুপারস্টার।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাইজিং পুনে সুপারস্টার- ১৪৮/৮ (২০)
বেন স্টকস ৩৯(২৫), ষ্টিভেন স্মিথ ৩৪(৩৯)
সিদ্ধার্থ কাউল ৪/২৯
সানরাইজার্স হায়দ্রাবাদ- ১৩৬/৯ (২০)
ইয়ুবরাজ সিং ৪৭(৪৩), ডেভিড ওয়ার্নার ৪০ (৩৪)
জয়দেব উনাডকাট ৫/৩০
ম্যাচ সেরাঃ জয়দেব উনাডকাট
