জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখেন ইমরুল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 2 hours ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখেন ইমরুল
জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখেন ইমরুল
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। গত আসরেও ইমরুল কায়েস ছিলেন এই দায়িত্বে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম সফল অধিনায়ক তিনি। তবে অধিনায়কে বদল এনে, কুমিল্লা যে ধরনের পরিকল্পনা কার্যকর করতে চায়– তাতে সায় আছে ইমরুলের। আজ (সোমবার) অনুশীলন শেষে ইমরুল কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
কুমিল্লা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দলটি নিয়মিতভাবে বিপিএলের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে মালিকানা বদল না করেই দীর্ঘদিন খেলছে। ইমরুলকে সরিয়ে লিটনের কাছে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া সেই পরিকল্পনার অংশ বলেই মনে করেন কুমিল্লার সাবেক অধিনায়ক।“স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কোনো প্রতিক্রিয়াই ছিল না। এখানে কী অর্জন করেছি মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আগামী পাঁচ-ছয় বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া যাবে, তারা ওই পরিকল্পনাতে আগাচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।”লিটনের প্রশংসা ভাসল ইমরুলের কণ্ঠে। এ কথা জানাতে ভোলেননি, বাংলাদেশের হয়ে যে সমস্ত ম্যাচে লিটন অধিনায়কত্ব করেছে, সেখানে বেশ সফলভাবে সবকিছু সামলিয়ে নিয়েছে,
“লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। আপনি দেখছেন ও সম্প্রতি বাংলাদেশের হয়ে যে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে। ও ওর কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। সফলভাবে সামলাছে। আমার মনে হয় লিটনের মাথা এবং সবকিছু ভালো; ও খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে।”জাতীয় দলের স্বপ্ন থাকে প্রতিটি খেলোয়াড়ের। তা দলের বাইরে যখন তারা থাকেন তখনো লক্ষ্য একইরকম থাকে। ইমরুলের লক্ষ্য এখনো ভিন্ন কিছু নয়। জাতীয় দলের কথা মাথায় রেখেই খেলার চেষ্টা থাকবে তার। “স্বপ্ন তো ভাই যতদিন খেলি ততদিন দেখি। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো ওটা যদি মাথায় রেখে। যদি ওটা মাথায় না থাকে, ওেই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল।”
