জিতলো কলাবাগান, আশরাফুলের অর্ধশতক
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
জিতলো কলাবাগান, আশরাফুলের অর্ধশতক
জিতলো কলাবাগান, আশরাফুলের অর্ধশতক
ডিপিএলে(ঢাকা প্রিমিয়ার লীগ) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। নাফিস ইকবালের নেতৃত্বাধীন দলকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে আশরাফুল, তুষার ইমরানের দল। বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলাবাগান। অষ্টম ওভারে খেলাঘরের রবিউল ইসলাম রবি প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। এরপর ৩৪ রানের মাথায় দারুণ খেলতে থাকা সালাউদ্দিন পাপ্পুর ছন্দপতন ঘটে। নাবিল সামাদের বলে আউট হওয়ার আগে দুটি চার এবং একটি ছয়ের সহায়তায় ২৮ বলে ২২ রান করেন করেন তিনি। দলীয় রান ৫০ পূর্ণ হওয়ার আগে দলীয় অধিনায়ক নাফিস ইকবাল এবং অমিত মজুমদারের বিদায়ে চাপে পড়ে যায় খেলাঘর। এরপপর দলীয় ৭২ রানের মাথায় শ্রীলংকান রিক্রুট সুরাজ রানদিভ প্যাভিলিয়নে ফেরত যান। সেখান থেকে রাফসান আল মাহমুদ এবং আরিফুজ্জামান সাগর দলকে টেনে তোলেন। এ দুইজন ৬ষ্ঠ উইকেট জুটিতে ১২৮ বলে ১১৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন। দলীয় ১৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানে আরিফুজ্জামান আউট হয়ে সাজঘরে ফেরত যান। ছয়টি চার এবং এক ছয়ে পাঁচে খেলতে নামা রাফসানের সর্বোচ্চ ৭১ রানের উপর ভর করে খেলাঘর শেষ পর্যন্ত ৫০ ওভারে ২০৪ রানের স্কোর গড়তে সমর্থ হয়। কলাবাগানের পক্ষে পাকিস্তানি রিক্রুট সাদ নাসিম ৩৪ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া নাবিল সামাদ দুইটি, মোঃ আশরাফুল ও সঞ্জিত সাহা যথাক্রমে একটি করে উইকেট পান। ২০৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই ওপেনার তাসামুল হক এবং জসিম উদ্দিনের যুগলবন্দীতে দারুণ সূচনা করে কলাবাগান। দলীয় ৫০ রানের মাথায় তাসামুল ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এরপর তিনে খেলতে নামা মোহাম্মদ আশরাফুলের সাথে জসিম উদ্দিন দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান তোলেন। দলীয় ১৫৪ রানের মাথায় ব্যক্তিগত ৮৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরত যান মোহাম্মদ জসিম উদ্দিন। তার ইনিংসে ১১টি চারের মার ছিল। দলীয় ১৮৩ রানের মাথায় তুষার ইমরান আউট হলেও শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের কার্যকরী ৫৬ রানের সহায়তায় ১৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলাবাগান। খেলাঘরের পক্ষে সুরাজ রানদিভ তিনটি উইকেট পান। সংক্ষিপ্ত স্কোরঃ খেলাঘরঃ ২০৪/৭ (৫০ ওভার), রাফসান ৭১, আরিফুজ্জামান ৪৫, সালাউদ্দিন ২২, সাদ নাসিম ৩/৩৪, নাবিল সামাদ ২/৩০ কলাবাগানঃ ২০৫/৫ (৪৭.৫ ওভার),জসিম ৮৯, আশরাফুল ৫৬, তুষার ১৭,রানদিভ ৩/৩১ ফলাফলঃ কলাবাগান ক্রীড়াচক্র ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরাঃ জসিম উদ্দিন (কলাবাগান)।
