কিউই মোকাবেলায় তৈরী টাইগাররা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
কিউই মোকাবেলায় তৈরী টাইগাররা
কিউই মোকাবেলায় তৈরী টাইগাররা
মাথায় আছে বিশ্বকাপে বাছাই পর্ব খেলার শঙ্কা। আবার এই ত্রিদেশীয় সিরিজই হতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট। এই সিরিজ যেমন হতে পারে খুব সুখকর, তেমনি হতে পারে হতাশার। জিততে হবে আয়ারল্যেন্ডের সাথে দুই ম্যাচ আর নিউজিল্যান্ডের সাথে এক ম্যাচ। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচ হয়নি বৃষ্টি বাধায়। বিশকাপে সরাসরি খেলতে হলে সমীকরণটা একটু কঠিনই হয়ে গেলো।
তবে এত কিছু মাথায় না নিয়ে টাইগারদের চিন্তা এখন ত্রিদেশীয় সিরিজে, কিভাবে বাকী তিন ম্যাচে ভালো করা যায়। কাল তামিম জানালেন এমন কথাই।
স্লো ওভার রেটের কারণে ১ ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার অপেক্ষা বাংলাদেশের।
প্রথম ম্যাচে কোন ফলাফল না আসলেও কিছুটা নিশ্চিন্ত গত ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান। তার আস্থা তামিম-রিয়াদে। এমন উইকেট আর বিপরীত কন্ডিশনে তামিম-রিয়াদ নিজেদের সেরাটা দিয়েছে বলেই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অন্যদিকে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড এর বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছে ৫১ রানে। আয়ারল্যান্ড হারলেও নিজেদের কন্ডিশনে রীতিমত যুদ্ধই করেছে তারা।
গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডের সব ম্যাচে হারে বাংলাদেশ। এবার তাই জবাব দেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। যদিও এই নিউজিল্যান্ড দলে নেই গত সিরিজের অনেকেই।
এত সব নিয়ে সাকিব আপাতত ভাবছেননা বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ১৭ তারিখের ম্যাচ নিয়ে সাকিব জানান, "নিউজিল্যান্ড যে দল খেলতে এসেছে এই দলটা অনেক অনভিজ্ঞ। তাদের অনেকেই এখনো খেলছে আইপিএলে। তবে এই দলটাও আমাদের ভোগাতে সক্ষম। কয়েক মাস আগেই আমরা তাদের কাছে হেরেছি। তবে এবার ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী আমরা।”
