'লর্ড শান্তই আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
'লর্ড শান্তই আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন'
'লর্ড শান্তই আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন'
বাংলাদেশ ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করা ব্যক্তিদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন খালেদ মাহমুদ সুজন। আগের রাতে বিসিবি প্রেসিডেন্ট নতুন অধিনায়ক ও প্রধান নির্বাচকের নাম ঘোষণা করেন। আজ সকালে খালেদ মাহমুদ সুজনকে পাওয়া যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। দুর্দান্ত ঢাকার অনুশীলনের মাঝেই কোচ সুজন, বিসিবির নয়া সিদ্ধান্ত ইস্যুতে কথা বলেছেন। গাজী আশরাফ হোসেন লিপু যে প্রধান নির্বাচক হবেন, ক্রিকেট অপারেশন বিভাগে থেকেও জানতেন না তিনি।
নাজমুল হোসেন শান্ত কিছু দিন আগেই কড়া সমালোচনার তীরে বিদ্ধ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাকে 'লর্ড শান্ত, 'স্যার শান্ত' বলে সম্বোধন করা হত প্রায়শই। লর্ড শান্ত থেকে হয়ে উঠলেন দলের মধ্য মণি। তার কাঁধেই ওঠল টাইগারদের নেতৃত্বভার। শান্তকে ৩ ফরম্যাটে অধিনায়কের চেয়ারে দেখে মোটেও অবাক হননি খালেদ মাহমুদ সুজন। সাকিবের পরে শান্তকেই অধিনায়ক হিসাবে নিজের সেরা পছন্দ, বলেছেন সুজন। লম্বা সময়ের জন্য তাকে অধিনায়কত্বের চেয়ারে দেখতে চাওয়া সুজন বললেন,'না অবাক করা না, শান্ত তো ৩ ফরম্যাটেই খেলছে। এটা আমার কাছে অবাক করা না। সাকিব যদি না করে আমি মনে করি শান্ত অন্যতম সেরা পছন্দ। এ নিয়ে সন্দেহ নেই। শান্ত একদম মাঠের ছেলে। হয়ত এক ফরম্যাটে অন্য এক ক্যাপ্টেন দিতে পারতাম। লাল বল সাদা বল আলাদা, হয়ত। অনেক সময় ভালোও হয় খারাপও হয়। যেহেতু শান্ত ৩ ফরম্যাট খেলছে। দল নিয়ে কাজ করতে পারবে। ওকে শুভকামনা জানাই, এক বছর দেওয়া হয়েছে ওকে। ও যেন ভালো কিছু করে, লম্বা সময় অধিনায়কত্ব করে, পারফরম্যান্স ধরে রাখে।'অধিনায়ক শান্তর নেতৃত্বেই সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গনে আসে অবিস্মরণীয় সব সাফল্য। গত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। দুর্দান্ত এই শান্তর পক্ষেই থাকল বিসিবি, তাকেই বেছে নিল নতুন অধিনায়ক হিসাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ব্যাটারকে ব্যঙ্গ করে 'লর্ড শান্ত' বলেই ডাকা হচ্ছিল। 'লর্ড' শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বললেন,
'সোশ্যাল মিডিয়া দেখে যদি সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! লর্ড শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত লর্ড ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়াই। আপনাদের দায়িত্বও খুব জরুরী। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে।'এতদিন তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। কিন্তু খেলার বাইরে অন্যান্য ব্যস্ততা ও চোটে তাকে সব সময় পাওয়া যাচ্ছে না। সাকিব আল হাসান ভারত বিশ্বকাপের আগে ওয়ানডের অধিনায়ত্ব চালিয়ে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করায় শান্তর ওপর তাই পড়েছে দায়িত্বের ভার।
