মিরাজের মতে, 'মুশফিক ইচ্ছে করে এমন কাজ করেনি'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 4 minutes ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
মিরাজের মতে, 'মুশফিক ইচ্ছে করে এমন কাজ করেনি'
মিরাজের মতে, 'মুশফিক ইচ্ছে করে এমন কাজ করেনি'
আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ইতোমধ্যে প্রথম ইনিংসে কম রানে গুটিয়ে যাওয়ার পর, নিউজিল্যান্ডও একইরকম ব্যাটিং পরিস্থিতির শিকার– সবই ছিল প্রথম দিনের ঘটনা। ঘটনা ছিল আরো। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম যেভাবে আউট হলেন, তা নিয়ে নানা আলোচনা চলছে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানালেন, ‘এটা ফ্লোতে হয়ে গেছে’, তুললেন বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করার প্রসঙ্গ।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দল তখন দ্রুতই চার উইকেট হারিয়ে ধুঁকছে। সেসময় অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু মিলে সামলিয়ে উঠছিলেন চাপ। জুটি যখন ৫৭ রানের মাথায়, তখন মুশফিক এক কাণ্ড ঘটিয়ে বসলেন। ব্যাট দিয়ে বল ঠেকিয়ে সেই বল আবার হাত দিয়ে ধরতে গেলেন বা সরিয়ে দিলেন– আর তাতেই ভঙ্গ হলো ক্রিকেটের নিয়ম। বিপদে পড়লেন তিনি। ৮৩ বল খেলে ৩৫ রান নিয়েই থামতে হয় তাঁকে। আম্পায়ার দেখিয়ে দেন প্যাভিলিয়নের পথ। পুরো বিষয়টি নিয়ে মিরাজের কী মতামত? বলতে গিয়ে আজ নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেওয়া এই বাংলাদেশি অলরাউন্ডার তুললেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পক্ষ থেকে ম্যাথুস ‘টাইমড আউট’ করার প্রসঙ্গ।“বিশ্বকাপে আমরা টাইমড আউটের সুবিধা নিয়েছি। আজ মুশফিক ভাই’র আউট..এটা ফ্লোতে হয়ে গেছে। শট খেলার পর স্টাম্পের দিকে যখন বল আসে সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে।”ইচ্ছাকৃত আউট ছিল না। সেটি মনে করিয়ে দিতে চাইলেন মিরাজ। এই ধরনের পরিস্থিতিতে খেলতে গিয়ে অনেকসময় সাধারণ চিন্তাও লোপ পায়, হয়ত তারই কোনো বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন মিরাজ বললেন,
“এটা তো ইচ্ছা করে হয় না। খেলার ধারাবাহিকতায় হয়ে গেছে। ইচ্ছাকৃত ছিল না। জেনেশুনে কেউ আউট হতে চায় না। খেলতে গিয়ে হয়ে গেছে। অনেক সময় অনেক কিছু মাথায় থাকে। এটা ফ্লোতে চলে গেছে।”আলোচনা চলছে মিরপুরের উইকেট নিয়ে। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে গেছে। দিনের অবশিষ্ট সময়টুকুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের কাছে ধরাশায়ী হয়েছে কিউই ব্যাটাররা, ৫ উইকেট হারিয়ে অবস্থান করছে ৫৫ রানে। এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন, “আমরা যদি প্রতিপক্ষকে অলআউটই না করতে পারি তাহলে তো জিততে পারব না। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে অনেকটা এরকম উইকেটেই আমরা জিতেছি। আমাদের স্পিন অ্যাটাক ভালো, সুযোগ তো অবশ্যই থাকে।”
