ম্যাচ হারের কারণ জানালেন মাশরাফি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
ম্যাচ হারের কারণ জানালেন মাশরাফি
ম্যাচ হারের কারণ জানালেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্টাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের ১২১ রানের অপরাজিত জুটি মাশরাফি মুর্তজার সিলেটকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিলেটের দলীয় অধিনায়ক মাশরাফি।
গতকালের ম্যাচে সপ্তম ওভারের সময় বল হাতে ছুটে আসেন মাশরাফি। ছোট রানআপ, লাইন-লেংথ বজায় রেখে প্রথম ডেলিভারিতেই ইমরানুজ্জামানের উড়িয়ে মারা শটে ক্যাচ উঠে যায়, আর তাতেই উইকেটের দেখা পান বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। দ্বিতীয় ওভারেও মাত্র ৭ রান দিয়েছেন। ম্যাচের অন্তিম সময়ে এসে তৃতীয় ওভার করতে গিয়ে ২.৩ ওভারে ১ উইকেট নিয়ে ২৫ রানে লেখা হয় তার বোলিং ফিগার। সাংবাদিকরা প্রশ্ন করেন কীভাবে সম্ভব? মাশরাফি বলেন,“আসলে এটা তো এখন আর কোনো ম্যাটার সেন্স করে না। ম্যাচ না জিতলে তো কোনো লাভ নেই। আর এখানে তো আমার আর ঐ ক্যারিয়ারও নেই যে ম্যাটার করে। মূল কথা হচ্ছে ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের হাতেও ছিল, আমাদের হয়তোবা ফিল্ডিংয়ের কারণে ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে।”দিপু ও নাজিবউল্লাহ জুটি গড়ার সূচনা’তেই ক্যাচ মিসের মহড়া দিয়েছিল সিলেট। ম্যাচের ভাগ্য অনেকটা সেখানেই লেখা হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো মুহূর্ত গুরুত্বপূর্ণ। মাশরাফি সংবাদ সম্মেলনে সেই দুর্বল ফিল্ডিংয়ের কথাই তুললেন। “আপনারা দেখেছেন- তিনটা ক্যাচ… এতো অল্প সময়ের মধ্যে তিনটা ক্যাচ টি-টোয়েন্টিতে আসলে ম্যাচে ফিরে আসাটা কঠিন। কারণ উইকেটে তো শিশির পড়ে পড়ে আস্তে আস্তে আসছিল। তখন আমাদের উইকেট দরকার ছিল এবং আমাদের সুযোগও ছিল। কিন্তু আমরা সেটা নিতে পারিনি। টি-টোয়েন্টিতে এমনও তো হয় যেখানে ভালো বলেও ব্যাটসম্যানরা শট খেলে। সেখানে ক্যাচ ফেলে দিলে তো সুযোগ থাকে না। তারপরও একটা হলেও সেটা কাভার করা যায়। তিনটা হলে সেখান থেকে ফিরে আসাটা কঠিন।” বিপিএলের গত মৌসুমে মাশরাফির সিলেটের বিপক্ষে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতবারের ফাইনালিস্ট হিসেবে এবার চিন্তাটা কেমন, পাশাপাশি হার দিয়ে মৌসুম শুরু হলো, সবমিলিয়ে কী ভাবলেন দলীয় অধিনায়ক। “এই সিজন তো কেবল শুরু হলো। এমনও হতে পারে এই দল ভালো খেলছে না। ক্রিকেটে এমনটা হতেই পারে। আগেরবার ফাইনালে খেলেছি বলে এবারও যে টপে যেতে পারব এমন তো কোনো কথা নেই। আমাদের কাজ হচ্ছে ফাইট করা। কেবল একটা ম্যাচ হয়েছে। দেখা যাক কি হয়। তবে চ্যালেঞ্জিং। বাকি দলগুলোর সঙ্গে তুলনা করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে।”
