নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নাখোশ নন শিন ক্যারল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নাখোশ নন শিন ক্যারল
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নাখোশ নন শিন ক্যারল
মাত্র দুটি টেস্ট, অপেক্ষা ৩ বছরের । ২০১৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ দুটি হয়নি এখনো। ২০১৭'তে এসে হয়তোবা হতে যাচ্ছে ঘরের মাঠে বাংলাদেশ-অস্ট্রেলিয়া কাঙ্ক্ষিত টেস্ট সিরিজ। নিরাপত্তার কারন দেখিয়ে অস্ট্রেলিয়া অংশ নেয়নি বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। গত দু’দিন ধরে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি ভালোই পর্যবেক্ষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আসা পর্যবেক্ষক শিন ক্যারল। ক্যারল আস্থা রাখছেন গত বছর ইংল্যান্ডকে দেয়া নিরাপত্তা ব্যবস্থার উপর। এর উপরে আর কোন চাওয়া নেই বলেও জানিয়েছেন এই নিরাপত্তা পর্যবেক্ষক। এই দু’দিনে বৈঠক করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠক হয় অষ্ট্রেলীয় হাই কমিশনের সাথে। আজ বিকেলে বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। পরিদর্শন করার কথা রয়েছে ম্যাচ ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ষ্টেডিয়ামও। পুলিশ সদর দপ্তরে বৈঠক করার পর বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক তাকে আশ্বস্ত করেন সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার বিষয়ে। তিনি বলেন, চাইলে গত ইংল্যান্ড সিরিজের চেয়েও বেশি নিরাপত্তা দেয়া হবে তাদের। তবে এর থেকে বেশি নিরাপত্তা চাননা বলেও জানান শিন ক্যারল। পুলিশ সদর দপ্তরের বৈঠকে শিন ক্যারলের সাথে যোগ দেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এই বৈঠক শেষে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমরা তাকে আশ্বস্ত করেছি সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ব্যাপারে। যদি বাড়তি নিরাপত্তাও দেয়া লাগে সেটাও দিতে আমরা রাজি। আগামী জুলাইয়ের শুরুর দিকে সিরিজের সব রকম সুযোগ-সুবিধা পর্যবেক্ষন করতে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আরও একটি পর্যবেক্ষক দল আসবে।' সব ঠিক থাকলে সিরিজের তারিখও নির্ধারণ হয়ে যাবে খুব দ্রুত। বিসিবি’র সম্ভ্যাব্য সূচি অনুযায়ী আসছে কোরবানি ঈদের আগে এক ম্যাচ এবং পরে আরেক ম্যাচ অনুষ্ঠিত হবে। কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের ১ থেকে ৩। উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে আলোচনা শেষে শিন ক্যারল জানান তিনি নিরাপত্তা ব্যবস্থায় খুব খুশি।
