নির্দিষ্ট কাউকে নয়, নিজেকেই দোষ দিতে চান বিজয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
নির্দিষ্ট কাউকে নয়, নিজেকেই দোষ দিতে চান বিজয়
নির্দিষ্ট কাউকে নয়, নিজেকেই দোষ দিতে চান বিজয়
টুর্নামেন্টের শুরুটা বেশ ভালো করেছে খুলনা টাইগার্স। প্রথম ৪ ম্যাচে জয়ের ছাপ রেখে, পরপর দুই ম্যাচে পরাজয়ের সাথে পরিচয় ঘটেছে তাদের। আজ দিনের প্রথম খেলায়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১১৫ রানে অলআউট হয়ে যায় এনামুল হক বিজয়ের দল। ম্যাচ শেষে বিজয় বলছিলেন, পরিকল্পনা সবসময়ই দারুণ থাকে। তিনি কাউকে দোষ দিতে চান না, বরং দিতে যদি হয় সে দোষ নিজেকেই দিতে চান।
গত ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় খুলনা। ম্যাচটি শেষ ওভারে গিয়ে ঠেকলেও, বরিশাল জয় বের করে নেয়। আর আজ কুমিল্লার বিপক্ষে হেরে খুলনার ব্যাটারদের দিকেই আঙ্গুল ওঠে স্বাভাবিকভাবে। তবে বিজয় বলছেন, তিনি কাউকে দোষারোপ করতে চান না।“নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে কখনই আমরা দোষ দিতে চাই না। আমি আমাকে দোষ দিতে চাই। অধিনায়ক হিসেবে আমাকে অনেক দায়িত্ব নিয়ে খেলা উচিৎ ছিল। অবশ্যই সবার সামর্থ্য আছে। সবাই শতভাগ দিয়েই চেষ্টা করছে। টি-২০ ক্রিকেটে মোমেন্টাম বদলে যায়। সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরী। আমাদের যারা আছে তারা লম্বা সময় ব্যাটিং করলে যেকোনো দিন যেকোনো খেলোয়াড় ম্যাচ জেতাতে পারবে। আফিফ শতভাগ ক্যাপেবল। আমাদের টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার ক্যাপেবল।”পরিকল্পনা নিয়ে কোনো কমতি নেই খুলনার। তবে মাঠে সেটা বাস্তবায়ন করার প্রয়াস থাকতে হবে, মনে করিয়ে দিলেন বিজয়। প্রথম চার ম্যাচে জয়ী দল খুলনার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। দলটির অধিনায়ক তাই বলছিলেন, “প্রতি ম্যাচেই আমরা দারুণ একটা প্ল্যান করে আসি। মাঠে তো খেলোয়াড়দের খেলতে হয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। যতই পরিকল্পনা করি বা বাইরে থেকে সাপোর্ট দিক, দায়িত্ব খেলোয়াড়দেরই নিতে হবে। অবশ্যই আরও দায়িত্বশীল হতে হবে। আমারও আরও ভালো খেলা উচিৎ। বাকি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। সবাই ভালো শেপে আছি। এই ম্যাচে ক্লিক করতে পারিনি। তবে সবার সামর্থ্য আছে ভালো করার। সবাই সব দিক থেকে সহযোগিতা করব এবং ওরাও শতভাগ দিয়ে পরের ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবে।” দায়িত্ব উপভোগ করছেন বিজয়। দলের সবাইকে বেশ পছন্দ করেন এই ক্রিকেটার। অনুপ্রেরণার কথা বলতে গিয়ে তিনি বলেন, যখন দায়িত্ব পাওয়া যায়, সঠিকভাবে তা প্রয়োগ হয়, সবাই কথা শোনে– এই দায়িত্ব শতভাগ পালনের চেষ্টা রয়েছে খুলনা অধিনায়কের।
