নতুন বিদেশি তারকাদের নিয়ে আগে ব্যাটিংয়ে রংপুর
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
নতুন বিদেশি তারকাদের নিয়ে আগে ব্যাটিংয়ে রংপুর
নতুন বিদেশি তারকাদের নিয়ে আগে ব্যাটিংয়ে রংপুর
আজ ১০ ফেব্রুয়ারি, মিরপুরে দিনের প্রথম খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক তারকা অলরাউন্ডার জিমি নিশামের। টসে জেতা রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, আগে করবেন ব্যাটিং।
দু’দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। কিউই অলরাউন্ডার জিমি নিশাম, প্রোটিয়া ব্যাটার রেজা হেনড্রিক্স, ইমরান তাহির, ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার টম মুরস আজকেই রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামছেন। ফিরলেন রনি তালুকদারও, তবে বাদ গেলেন তানজিদ হাসান তামিম।
রংপুরের অবস্থানটা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে। ৭ ম্যাচ খেলে ৫ টি জয় ও ২ টি হার নিয়ে দলটি অবস্থান করছে। সমান ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম অবস্থান করছে তিন নম্বরে।
বাবর আজম, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য গত ৬ ফেব্রুয়ারি, ঢাকার বিপক্ষে ম্যাচ খেলেই ছেড়েছেন বাংলাদেশ।
অন্যদিকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছেড়ে গেছেন আফগান ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরান। তার জায়গায় আজকের ম্যাচে খেলছেন কুর্টিস ক্যাম্ফার।
রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, রনি তালুকদার, রেজা হেনড্রিক্স, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, টম মুরস, জিমি নিশাম, ইমরান তাহির, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আশিকুর জামান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, শাহাদাত হোসেন দিপু, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, কুর্টিস ক্যাম্ফার, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
