অলরাউন্ডার মঈন আলীর কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
2
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
-
3
Hardik Pandya Injured Again, Return to Action Uncertain
-
4
Josh Inglis Ruled Out of South Africa Series with Injury Blow to Australia
-
5
The Next ODI World Cup Will Be His Last, Kohli Ready to Give Everything to Win the Trophy
অলরাউন্ডার মঈন আলীর কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
অলরাউন্ডার মঈন আলীর কাছে হারলো দক্ষিণ আফ্রিকা
চতুর্থ দিনের খেলা যখন শুরু ইংল্যান্ড তখন ২১৬ রানে এগিয়ে। ১উইকেটে ১১৯ রান নিয়ে গতকাল যখন ৩য় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড তখনই ম্যাচের ভাগ্য অনেকটা ঠিক হয়ে যায়। আজ বাকি কাজ সেরেছে বোলাররা এবং ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে ২১১ রানে।
আজকের সকালটা ভালই শুরু করেছিল গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক ও ব্যাল্যান্স। দলীয় ১৩৯ রানের মাথায় মরকেলের বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই সিরিজেই সাবেক হয়ে যাওয়া অধিনায়ক অ্যালিস্টার কুক। এরপরই ইংলিশ ব্যাটসম্যানদের ছন্দপতন, ব্যাল্যান্স, রুট, স্টোকসদের দ্রুত বিদায় ১৪৯ রানেই ৫উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। মরকেল, রাবাদাদের সাথে স্পিনার মাহারাজ জ্বলে ওঠেন এবং শেষ পর্যন্ত ২৩৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড লিড পায় ৩৩০ রানের। সর্বোচ্চ রান ৬৯ আসে কুকের ব্যাট থেকে এছাড়া বেয়ারস্টো করেন ৫১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে মরকেল ও রাবাদা ৩টি করে উইকেট লাভ করেন এবং মাহারাজ নেন ৪টি উইকেট।
৩৩১ রান এই পিচে প্রায় দুঃসাধ্যের নাম, চতুর্থ দিনের এই পিচে ফাটল দেখা দেওয়ায় পুরাপুরি স্পিনারদের দখলে চলে যায়। দলীয় ১২ রানের মাথায় অ্যান্ডারসনের সুইংয়ে এই ম্যাচে অভিষিক্ত কুহন আউট হন। এলগারও থাকতে পারেননি বেশি সময় মঈন আলীর স্পিনে ধরা পড়েন তিনি, দলের রান তখন ১২। এরপর দলীয় ২৫ রানে মার্ক উডের বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডুমিনি। এরপরই আফ্রিকার ব্যাটসমানদের ঘিরে ধরে ইংল্যান্ডের প্লেয়াররা। দলীয় ২৮ রানে ডওসনের বলে অভিজ্ঞ হাশিম আমলার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৯ রানেই অল আউট হয় তারা। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২১১ রানে। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৬ উইকেট লাভ করেন। এই জয়ের সুবাদে সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ৪৫৮/১০ ও ২৩৩/১০
দক্ষিণ আফ্রিকাঃ ৩৬১/১০ ও ১১৯/১০
ফলাফলঃ ইংল্যান্ড ২১১ রানে জয়ী।
প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ মঈন আলী (১১২ রান ও ১০ উইকেট)
