অভিষেকে পাশ সানজামুল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 minute ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
অভিষেকে পাশ সানজামুল
অভিষেকে পাশ সানজামুল
কেমন হলো সানজামুলের অভিষেক? প্রশ্নটা সহজ হলেও উত্তরটা কত কঠিন সেটা সানজামুলই ভালো জানেন। অভিষেকে আর দশ জনের মত নার্ভাসতো ছিলোই। সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তবে বলাই যায় সব কিছু পেছনে ফেলে এ যাত্রায় পাশ করেছেন সানজামুল। সবুজ মাঠে সবুজ উইকেট, দু’দলের জার্সিও সবুজ। এমন উইকেট পেসারদের জন্য এক কথায় স্বর্গ। তবে এমন উইকেটে সানজামুলের অভিষেক! ব্যাপারটা আশ্চার্যবোধকই বটে। গত বছরের শেষের দিকে নিউজিল্যন্ডেও প্রায় এমন উইকেটই ছিলো। খেলতে নামিয়ে দেয়া হয়েছিলো তানভির হায়দারকে। তবে তানভির ফেল করেছিলেন সেখানে। করারই কথা। সেই তানভির হায়দারকে এখন ঘরোয়া লিগে খুজে পাওয়াও দুষ্কর। তো ডাবলিনের মালাহাইডে আজ লাল-সবুজ জার্সিতে ১২৪ তম ক্রিকেটার হিসেবে অভিষেক ক্যাপ পরেন সানজামুল। শঙ্কাতো ছিলোই ভক্তদের মনে। আরেকজন তানভির হায়দার পেতে যাচ্ছেনাতো বাংলাদেশ? টস জিতে বাংলাদেশ অধিনায়ক বল তুলে দেন রুবেলের হাতে। ২য় ওভারে এসে উইকেট পান পেসার মুস্তাফিজুর। তখনই পিচ জানান দিচ্ছিলো এটি পেসারদের স্বর্গ। তখন হয়তো কিছুটা থমকেই গিয়েছিলেন সানজামুল। কিন্ত তখনো অধিনায়ক বল তুলে দেয়নি অভিষিক্ত সানজামুলের হাতে। দলের অন্যতম খেলোয়াড় মিরাজকে বসিয়ে যাকে নেয়া হলো তাকেই কিনা বল দেয়া হচ্ছেনা। এরই মধ্যে শেষ ২৮ ওভার! অবশেষে তাকে ডাকলেন অধিনায়ক। বোলিংয়ে পাঠানো হলো ২৯ ওভারের সময়। প্রথম ওভারে কেভিন ও’ব্র্যায়ান মিড অফ দিয়ে বাউন্ডারি হাঁকালেও ধমে যাননি অভিষিক্ত সানজামুল। ঘরোয়া লিগের অভিজ্ঞতাটা হয়তো কাজে দিচ্ছিলো। ২য় ওভারে এসেই দেখালেন ‘আমিও পারি’। তুলে নিলেন ৪৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা এড জয়েসকে। ৩য়-৪র্থ ওভারে কোন উইকেট না পেলেও পঞ্চম ওভারে এসে আবারো তুলে নেন উইকেট। এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন ব্যারি ম্যাকার্থিকে। ৫ ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ইকনোমি রেট ছিলো ৪.৪০। লিস্ট ‘এ’ ম্যাচে এ পর্যন্ত সানজামুলের ঝুলিতে আছে ৮০ উইকেট, ৬৪ ম্যাচ খেলে। আর ঘরোয়া লিগের লঙ্গার ভার্শন ক্রিকেটে নিয়েছেন ২১২ উইকেট, ৫৭ ম্যাচে। ৫ উইকেট নিয়েছেন ১১ বার আর, ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ঘরোয়া লিগের দুর্দান্ত সানজামুল আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটাও বলা যায় দুর্দান্ত। অন্তত হতাশ করেনি।
