'সাকিব ব্যাটিংয়ে ফিরতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবে'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
'সাকিব ব্যাটিংয়ে ফিরতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবে'
'সাকিব ব্যাটিংয়ে ফিরতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবে'
সম্প্রতি চোখের সমস্যা নিয়ে বেশ বিপাকেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে সিঙ্গাপুর গিয়ে চোখ দেখিয়ে এসেছেন। মূলত ব্যাটিংয়ে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে তাঁকে। বিপিএলে এখনো আশানুরূপ কোনো পারফর্ম করতে পারেননি ব্যাট হাতে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষে সাকিব প্রসঙ্গে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ব্যাটিংয়ে না ফিরতে পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন এই দেশ সেরা অলরাউন্ডার।
আজ চট্টগ্রামের দেওয়া ৭৩ রানের লক্ষ্য ৯.২ ওভারে মোকাবিলা করেছে কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তিনি সাকিবেরও কোচ। সাকিবের ‘গুরু’ হিসেবে অধিক পরিচিত। বর্তমানে সাকিব ব্যাটিং নিয়ে, তার চোখ নিয়ে যে ধরনের সমস্যায় পড়েছেন, তা নিয়ে সমাধানের চেষ্টা চলছে বিস্তর। বিশেষ করে ব্যাটিং নিয়ে কাজ করার চেষ্টা হয়েছে সালাউদ্দিনের সাথে। এমনও দেখা গেছে কুমিল্লার অনুশীলনের পাশে সাকিবকে টেকনিক দেখিয়ে দিচ্ছেন সালাউদ্দিন। সাকিবের সাথে যখন সালাউদ্দিন কথা বলেন, ক্রিকেটের বাইরের কথাই বেশি হয়। আজ গণমাধ্যমে তিনি তাই বললেন,“দেখুন, সাকিব আর আমি কথা বললে ক্রিকেটের বাইরেই বেশি কথা বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি।”পরবর্তীতে এই অলরাউন্ডারের ব্যাটিং নিয়ে আলাদাভাবে জানতে চাওয়া হলে সালাউদ্দিন বলেন,
“যদি সে (সাকিব) না ফিরতে পারে, তাহলে সে আর ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে আমি মনে করি।”
