সাকিব, তামিমের সাথে বৈঠক শেষে যা জানাল বিসিবির তদন্ত কমিটি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
5
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
সাকিব, তামিমের সাথে বৈঠক শেষে যা জানাল বিসিবির তদন্ত কমিটি
সাকিব, তামিমের সাথে বৈঠক শেষে যা জানাল বিসিবির তদন্ত কমিটি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩ সদস্যবিশিষ্ট এক বিশেষ কমিটি গঠন করে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে। তারা গতরাতে আসেন চলতি বিপিএলের ভেন্যু সিলেটে। এখানে আলোচনায় বসেন বাংলাদেশের দুই তারকা সাকিব, তামিমের সাথে। কী আলোচনা হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে চাননি কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ।
বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে এতোদিনে স্কোয়াডের প্রায় সবার সাথেই বৈঠক করে বিসিবির তদন্ত কমিটি। কিন্তু নানা ইস্যুতে তারা সরাসরি কথা বলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান ও স্কোয়াড থেকে বাদ পড়া তামিম ইকবালের সাথে। সিলেট পর্বে আজ সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছেন তিন সদস্যের তদন্ত কমিটি। চলছে বিপিএল ২০২৪ আসর, ৭ দলে খেলা দেশের প্রায় সব খেলোয়াড়ই এখন সিলেটে ব্যস্ত সময় পার করছে। সাকিব, তামিমকে সহজে পাওয়া যাবে বলেই সিলেটে আসে বিসিবির তদন্ত কমিটি। এখানেই তারা বৈঠকে বসে দেশের ক্রিকেটের দুই সুপারস্টারের সাথে। বিশেষ কমিটির কনভেনার হিসাবে থাকা বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ এরপর গণমাধ্যমের সাথে বলেছেন,'এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসাথে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি। আমরা দ্রুতই রিপোর্ট বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশাআল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।'বিপিএল শুরুর আগে, এরপর চলাকালে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, তার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত টুর্নামেন্টের মাঝেই ঘোষণা করে জানাবেন। এ ব্যাপারে তদন্ত কমিটিকে কিছু জানিয়েছেন কি না এ প্রসঙ্গে এনায়েত সিরাজ বললেন, 'না, তামিমের সাথে এরকম কোনো কথা হয়নি ভবিষ্যতে খেলবে কি না।'
