সাকিবের ব্যাপারে আমরা খুব বেশি অকৃতজ্ঞ: সোহান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 9 seconds ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
সাকিবের ব্যাপারে আমরা খুব বেশি অকৃতজ্ঞ: সোহান
সাকিবের ব্যাপারে আমরা খুব বেশি অকৃতজ্ঞ: সোহান
ভাগ্যক্রমে সাকিব আল হাসান হয়তো এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে সাকিবেরও নিজেকে এলিয়েন মনে হতে পারে, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! গড়ে বেশিরভাগ বাঙালির কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে অনীহা থাকে। আর সাকিবের ক্ষেত্রেই এর প্রভাব বেশি দেখা যায়। সাকিবের সংগ্রাম, পারফরম্যান্স; এসব যেন আমরা খালি চোখে দেখি না। সাকিবকে ভালোবাসতে না পারা দর্শকদের বিবেক ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে।
জাতি হিসেবে বাঙালি যেমন ভাগ্যবান তেমনই অকৃতজ্ঞ। আমরা ভাগ্যবান, কারণ আমাদের সাকিব আল হাসান আছে। অকৃতজ্ঞ এই কারণে যে, এমন একজন মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু না দিয়ে বরং তাকে নিচে ঠেলে দিতে চেষ্টা করা। তবুও সাকিব আল হাসান যেভাবে সাহসের আলোকবর্তিকা বহন করে চলছেন, তার জন্য অন্য কেউ না হলেও রংপুর রাইডার্স ঠিকই বুঝতে পারছে তার অবদান।সাকিব আল হাসান যেভাবে চেষ্টা করে গেছেন তারই ফলাফল তিনি আজকের ম্যাচে দেখালেন। অধিনায়ক সোহানের মতে, ক্যারিয়ারের এই সময়ে ক্রিকেট থেকে সাকিবের কোনোকিছু নেওয়ার উল্টো দলের জন্য অনেক কিছু তিনি করে যাচ্ছেন। নতুন প্রজন্মের প্রতিনিধি আর বটবৃক্ষের মতো সাকিব যেভাবে আগলে রাখছেন এদেশের ক্রিকেটকে। আজকের ম্যাচ শেষে সাকিবকে নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহানের মূল্যায়ন,
'সত্যি করে বলতে আলহামদুলিল্লাহ। সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন, নিজের প্রতি নিবেদিত ছিলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস। যেভাবে চেষ্টা করতেছিল, আলহামদুলিল্লাহ ভালো খেলেছে। দেখেন এই সময়ে এসে আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে। অনেক কিছু পাইছে, আমার কাছে মনে হয় উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতেছিল, ব্যক্তিগতভাবে অনুশীলন বলেন, সব কিছু মিলিয়ে আপনারা জানেন উনি সংগ্রাম করতেছিল কিছু কারণে। কিন্তু ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করতেছিল আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।'তিন নম্বরে সাকিবই চেয়েছিলেন ব্যাট করতে। সবাই অকৃতজ্ঞ হলেও সাকিবের পাশে সবসময় থাকছে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট,
'দেখেন, আগে থেকে কথা হচ্ছিল সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিলে একটু সময় নিয়ে, যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করতেছিল। আল্টিমেটলি আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিল। আর সবথেকে বড় কথা দেখেন, আমদের ক্রিকেট এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয় আমরা খুবই বেশি অকৃতজ্ঞ, যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, অনেক সময় মাঠে যে ধরণের ঘটনা (ইনসিডেন্ট) হচ্ছে, এটা আসলে আ,আদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না।'
সাকিবের আজকের পারফর্ম দেখে রংপুর রাইডার্স খুশি। অধিনায়ক সোহানও ফেললেন স্বস্তির নিশ্বাস। সাকিবের এমন খেলা পুরো দলের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে, 'উনি যেভাবে আসলে নিজেকে তৈরি করার চেষ্টা করছিলেন, ফিরে আসার জন্য যে ডেডিকেশন ছিল...ওই জায়গা থেকে আমিও অনেকটা নির্ভার হলাম তাকে এভাবে খেলতে দেখে।'
