শান্তকে সিলেটের অধিনায়ক না দেখে অবাক সুজন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
শান্তকে সিলেটের অধিনায়ক না দেখে অবাক সুজন
শান্তকে সিলেটের অধিনায়ক না দেখে অবাক সুজন
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫ ম্যাচে উইকেট পেয়েছেন ১, ব্যাট হাতে রান করেছেন ৮। বল হাতে নিয়ে ডেলিভারি করেছেন ৪৫টি, ব্যাট হাতে খেলতে পারেননি ১১ বলের বেশি। অধিনায়ক মাশরাফির মতোই যেন তার দল সিলেট স্ট্রাইকার্সের অবস্থা হয়েছে বিপিএলে। দলের কেউই খুব বেশি ছন্দে নেই। একের পর এক হারার পরও মাশরাফির ইনজুরি নিয়ে খেলার কারণে চলছিল নানা আলোচনা-সমালোচনা। নাজমুল হোসেন শান্তকে সিলেটের নেতৃত্বে না দেখে 'অবাক' হয়েছেন খালেদ মাহমুদ সুজন। কেন মাশরাফিকে নেতৃত্ব দিতে হল; বুঝতে পারছেন না খালেদ মাহমুদ।
সিলেটের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাশরাফি বল করেননি একটিও, তবে ব্যাট হাতে পেয়েছেন ২। এই ম্যাচে বিধ্বস্ত হয়ে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স পূর্ণ করল হারের ফাই-ফার। এরপর মাশরাফি ছেড়েছেন দল, মোহাম্মদ মিঠুনকে নতুন অধিনায়ক হিসাবে পেল সিলেট। একটা নির্দিষ্ট সময়ের পর যেকোনো ক্রিকেটারেরই ফিটনেস ধরে রেখে পারফর্ম করা কঠিন। মাশরাফির ক্ষেত্রেও তাই হয়েছে। দীর্ঘদিন খেলার বাইরে থাকা, এরসঙ্গে হাঁটুর পুরোনো ব্যথা নতুন রূপে ফিরে আসায় বিপিএলের আগে ঠিকঠাক অনুশীলনও করতে পারেননি ম্যাশ। অপ্রস্তুত মাশরাফির প্রভাব দেখা গেছে বিপিএলে সিলেটের গেল পাঁচ ম্যাচে। সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে হেরে আছে টানা পাঁচ ম্যাচ। তারা যেন কোনোভাবেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। জাতীয় দলের অধিনায়কত্বে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের দেখা গেলেও বিপিএলে তাদের কাঁধে উঠল না নেতৃত্বভার? এমন প্রশ্ন করা হয় আজ দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনকে। উত্তর দিতে গিয়ে সুজন শোনালেন নিজের অবাক হওয়ার কথা,'এটা ফ্র্যাঞ্চাইজির চিন্তা-ভাবনা, কেন শান্ত ক্যাপ্টেন না। আমিও একটু সারপ্রাইজড হয়েছি। মাশরাফি আমাদের ওয়ান অব দ্য বেস্ট লিডার, কিন্তু আমি আশা করেছি যে সিলেট দলে শান্তর ক্যাপ্টেন্সি করাটাই ভালো হত। যেহেতু সে বর্তমান অধিনায়ক, নিউজিল্যান্ড ট্যুর করে আসল। আমি যদি হতাম সেটাই চিন্তা করতাম।'টানা পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় রয়েছে সিলেট স্ট্রাইকার্স। শান্তর মতো জাতীয় দলের অধিনায়কত্ব করে আসা ক্রিকেটারকে নেতৃত্ব বঞ্চিত করে কেন মাশরাফি হলেন অধিনায়ক। কারণ খুঁজে পাচ্ছেন না খালেদ মাহমুদ সুজন। তার মতে, মাশরাফি খেলোয়াড় হয়েও সিলেট দলে খেলতে পারতেন।
'আমি জানি যে মাশরাফিও সেরকম, সে সবসময় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়, চেষ্টা করে। আমি জানি না কারণ টা কি, কেন মাশরাফিকে নেতৃত্ব দিতে হল। মাশরাফি খেলতেই পারত, লিডার না হয়ে খেলতে পারবে না এমন তো কোনো কথা নেই। আবারও বলছি, শান্ত যেহেতু বর্তমানে ন্যাশনাল ক্যাপ্টেন, নিউজিল্যান্ড সফরে সাকিব খেলেনি। সেক্ষেত্রে দেওয়া যেতেই পারত। এটা ফ্র্যাঞ্চাইজির ভাবনা, এরা ক্যাপ্টেনের উপর ভরসার না। তাদের হয়তো মাশরাফির উপর ভরসা বেশি। আমি হলে কারেন্ট ক্যাপ্টেনকেই চিন্তা করতাম।'এবারের বিপিএলে মাশরাফির দল যেন পার করেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার বিভীষিকাময় সময়! এর মাঝেই চলমান বিপিএল থেকে বিরতিতে গেলেন মাশরাফি। কেননা জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় এবার ক্রিকেট মাঠের বাইরেও দায়িত্ব বেড়েছে তার। যে কারণে এবারের আসর থেকে বিরতি নিয়েছেন মাশরাফি।
