শান্ত'র বাজে পারফরম্যান্সে ইতিবাচকতা দেখছেন রাজিন সালেহ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
শান্ত'র বাজে পারফরম্যান্সে ইতিবাচকতা দেখছেন রাজিন সালেহ
শান্ত'র বাজে পারফরম্যান্সে ইতিবাচকতা দেখছেন রাজিন সালেহ
পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই সিলেট স্ট্রাইকার্স। নিচ থেকে দ্বিতীয়। তবুও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ে অনুপ্রেরণা পাবে দলটি। শুরুতে খারাপভাবে শুরু করা সিলেটের শেষ সময় কিছুটা মধুর। আজ কুমিল্লার বিপক্ষে দিনের প্রথম ম্যাচ শেষে দলের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিলেট কোচ রাজিন সালেহ।
প্রথমে ব্যাট করতে নামা সিলেটের শুরু ও শেষ ভালো হওয়ায় স্কোরবোর্ডে ১৭৭ রান ওঠে। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লার পক্ষে লিটন দাস হাল ধরেন ভালোভাবেই। তবে ৮৫ রানে আটকে যেতে হয় এই ব্যাটারকে। শেষপর্যন্ত কুমিল্লাকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১৮ রান কম করেই। সিলেটের এই জয়ে রাজিন নিজের অভিব্যক্তি জানান,“জিতাটা তো আসলে খুশির ব্যাপার দেখেন একটা বড় দলের সাথে আমরা খেলেছি এবং এর আগেও আমরা কুমিল্লার সাথে খেলেছি আমাদের জিতার কথা ছিল কিন্তু জিততে পারি নাই। আজকে অনেক বড় ম্যাচ ছিল আমাদের যেহেতু ওদের দল অনেক শক্তিশালী ছিল। খুব ভালো লেগেছে কারণ আমাদের অনেক ক্রিকেটার ভালো খেলেছে। যেমন তরুণ ছেলে শফিকুলের পারফর্ম ভালো নিঃসন্দেহে। আমাদের বেনি হাওয়েলের ব্যাটিংটা যদি দেখেন অসাধারণ।”ভালো সময়টা পরে এসেছে সিলেটের জন্য। গ্রুপ পর্বে আর একটি ম্যাচ বাকি আছে, খুলনা টাইগার্সের বিপক্ষে। সেই ম্যাচে জয় লাভ করলে ৫ ম্যাচ জয় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শেষ করবে সিলেট। সেই লক্ষ্য নিয়ে আপাতত তাকিয়ে আছে রাজিনের দল। প্রসঙ্গ এসেছে নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি রাব্বির। শান্ত’র কাছ থেকে আশানুরূপ কিছুই পায়নি সিলেট। মিডল অর্ডারে ইয়াসির আলির কাছ থেকেও আশাহত হতে হয়েছে তাঁদের। এই দুই ক্রিকেটারকে নিয়ে সিলেট কোচ বলেন,
“একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে। গত ২ বছর সে (শান্ত) টানা পারফর্ম করেছে। আপস এন্ড ডাউনস থাকবেই। ওর জন্য এটা একটা ভালো, ডাউনটা। কারণ সে প্রস্তুত হতে পারবে আন্তর্জাতিকের জন্য সেখানে আরও ভালো খেলবে। সবসময় যে উঠতেই থাকবে, তা না। এটা ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য।”“ইয়াসির রাব্বি আসলে পারফর্ম করতে পারছে না তেমন না। সে ২ ম্যাচ ব্যাটিং করেছে। যদি আরও নিয়মিত খেলতে পারত তাহলে তার জন্য ভালো হত। আবার এসে ঢুকে রান করাটা সহজ না। তাকেও আরও সময় দেওয়া জরুরি।”
