সবার উপরে থেকে খুলনা টাইগার্স গেল সিলেটে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 3 minutes ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
সবার উপরে থেকে খুলনা টাইগার্স গেল সিলেটে
সবার উপরে থেকে খুলনা টাইগার্স গেল সিলেটে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম ঢাকা পর্ব শেষ হয়েছে। এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ৮ ম্যাচ। চট্টগ্রাম ও বরিশালের ৩টি করে ম্যাচ খেলা হয়ে গেলেও বাকি পাঁচ দল ঢাকায় খেলেছে দুটি করে। যেখানে টেবিল টপার খুলনা টাইগার্স, দুই ম্যাচে দুই জয়ের ফলে এনামুল হক বিজয়ের দল শীর্ষস্থানে থেকে দ্বিতীয় পর্বের ভেন্যু সিলেটে গেল। আর টেবিলের তলানিতে জায়গা সিলেট স্ট্রাইকার্সের, সবার নিচে থেকেই ঘরের দলটি সিলেট পর্ব শুরু করবে।
ঢাকার পর্ব শেষে আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল। টেবিল টপার খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে মাঠে বিপিএলের সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্টাইকার্স। ঢাকায় দুই ম্যাচ খেলা খুলনা টাইগার্স পায় টানা দ্বিতীয় জয়। প্রথমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এরপর শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষেও নিশ্চিত হয়ে যায় খুলনার ২ পয়েন্ট। টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ম্যাচে পেয়েছে দুই জয়। তাদের হার কেবল খুলনার কাছেই। ঢাকায় চার দিনে টানা তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পায় শুভাগত হোমের দল। সমান দুই পয়েন্ট নিয়ে পরের চারটি পজিশন যথাক্রমে রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের। ছয় নম্বরে থাকা বরিশাল অবশ্য তিন ম্যাচ খেলে পেয়েছে ১ জয়। দুই পয়েন্ট পাওয়া বাকি তিন দল একটি করে জয় ও হার নিয়ে সিলেট পর্ব শুরু করবে। ঢাকা থেকে শূন্য পয়েন্ট নিয়ে ঘরের মাঠে খেলতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের গেল আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও মাশরাফির নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটির এমন সাফল্য মুগ্ধ করেছিল সিলেট সমর্থকদের। এবার তো সিলেট একেবারে বিপরীতমুখী। দুই ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি একটিতেও, শূন্য হাতেই তারা ছাড়ল ঢাকা। ঘরের মাঠে মাশরাফি, শান্তদের বিপিএল শুরু করতে হবে নতুন করে। [caption id="" align="aligncenter" width="547"]
২০২৪ বিপিএলের প্রথম ৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল।[/caption]
