'শেফার্ডের ক্যাচ আর লুইসের রান-আউটই খুলনার ম্যাচ হারের কারণ'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
'শেফার্ডের ক্যাচ আর লুইসের রান-আউটই খুলনার ম্যাচ হারের কারণ'
'শেফার্ডের ক্যাচ আর লুইসের রান-আউটই খুলনার ম্যাচ হারের কারণ'
ডু-অর-ডাই ম্যাচে চট্টগ্রামের কাছে পাত্তাই পেল না খুলনা টাইগার্স। আর তাতেই সুপার ফোরের দৌড় থেকে বেশ পিছিয়েই পড়ল দলটি। অধিনায়ক বিজয়ের ৩৫, শাই হোপের ৩১ আর জেসন হোল্ডারের ১৮ ছাড়া আর কেউই পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ বিজয়। ১৯৩ রানের লক্ষ্য, বিজয় জানালেন তাদের জন্য একটু বেশিই।
১ উইকেটে ৬৭ রানে থাকা খুলনা টাইগার্স শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১২৭ রানে। বিজয়ের মতে, ম্যাচের টার্নিং পয়েন্ট শেফার্ডের দারুণ ক্যাচে তার হারানো উইকেট আর এভিন লুইসের রান আউট। সংবাদ সম্মেলনে এসে ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে বিজয় বললেন,
'অবশ্যই আসলে এই ম্যাচটা আমাদের সেমিফাইনালের আগে সেমিফাইনাল বলা যায়। এমন ম্যাচে লুইসের রান আউটটাও টার্নিং পয়েন্ট ছিল, এমন একটা ক্যাচ সম্ভবত টুর্নামেন্টের সেরা ক্যাচগুলোর মধ্যে একটা। এরকম ক্যাচ আসলে ধরে ফেললো মোমেন্টামটা শিফট হয়েই যায়। অবশ্যই টি-টোয়েন্টিতে ভাগ্য সহায় হতে হবে এক্সিকিউশনও ভালো হতে হবে। তারপরে আসলে (জেতা) সম্ভব হয়। অবশ্যই ক্যাচটা একটা টার্নিং পয়েন্ট ছিল।'
এদিন দারুণ ছন্দে থাকা এনামুল হক বিজয় ২৩ বলে করে গেলেন ৩৫ রান। শহিদুল ইসলাম ৯ম ওভারের প্রথম ডেলিভারিতেই বিদায় করেন বিজয়কে। রোমারিও শেফার্ড নিয়েছেন অবিশ্বাস্য এক ক্যাচ। এই ওভারের পঞ্চম বলেই রান আউটের ফাঁদে পড়েন চারে নামা এভিন লুইস। পরের ওভারে সেট শাই হোপ বিদায় নিলে মুহূর্তেই ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা।
রান তাড়া করার মত ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে এনামুল হক বিজয় বললেন, 'আসলে ১৯০ রান সবসময়ই প্রতিপক্ষ ব্যাটারদের জন্য একটি কঠিন থাকে। রানটাও একটু বেশি হয়েছে। যখন আমি আর হোপ ব্যাটিং করছিলাম তখনও ১০ করে লাগে। আর উইকেটটাও ভালো ছিল। উইকেট পড়ার পরেই মনে হয়েছে রানটা বেশি হয়ে গেছে। এর আগে এমন কিছু মনে হচ্ছিল না। ওভারপ্রতি ১০ লাগত। একটু রান বেশিও হয়ে গেছে। আমাদের ব্যাটিংও ভালো হয়নি।'