সৌম্য-লিটন জুটি অব্যাহত রাখতে চান হাথুরুসিংহে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
-
5
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
সৌম্য-লিটন জুটি অব্যাহত রাখতে চান হাথুরুসিংহে
সৌম্য-লিটন জুটি অব্যাহত রাখতে চান হাথুরুসিংহে
সৌম্য সরকার ও লিটন দাস; বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ের দায়িত্বটা সামলিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে। সর্বশেষ ম্যাচে ৬৩ রানের জুটি ছিল দুই ব্যাটারের। সৌম্যর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের বাইরে থাকা এই ব্যাটার, আস্তে আস্তে দলের পরিবেশে ফেরত আসছেন। দলীয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, সৌম্য-লিটন জুটি যদি ঠিকঠাকভাবে কাজ করে, তবে এটি অব্যাহত থাকবে।
আগামীকাল সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১-১ সমতায় থাকা সিরিজটির ফল ঝুলে আছে কালকের ম্যাচে। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টি ক্রিকেটে আদর্শ মানের পারফর্ম করে জয় নিশ্চিত করার এই সুযোগ, পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইবে না টাইগাররা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলছিলেন,“হ্যাঁ, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলঙ্কা অনেক ভালো দল।”প্রসঙ্গ উঠল সৌম্য ও ওপেনিং জুটি নিয়ে ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে। সৌম্য ব্যাট হাতে পারফর্ম করার চেষ্টা করছেন, ম্যাচে তা ফুটে উঠছে, বল হাতেও প্রতিপক্ষের রানের চাকা ধীর করে দিতে সক্ষমতা দেখাচ্ছেন। গত ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। সৌম্য প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন,
“সৌম্য ওপেনিং জুটি ৬৩ রান এনে দিয়েছে। আপনার কতটা সেঞ্চুরি আছে এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে এটাই গুরুত্বপূর্ণ। সে এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছে।”ওপেনিং জুটির প্রসঙ্গ চলে আসে একইসাথে। লিটনের সাথে সৌম্যর এই জুটির ধারাবাহিকতা থাকবে কী না, জবাবে হাথুরুসিংহে জানান, “ভালো প্রশ্ন। ওপেনিং জুটি অতীতে ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শুধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়। হ্যাঁ পাওয়ারপ্লে’তে ওদের এপ্রোচ ভালো ছিল।”
