টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন আমির !

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 52 minutes ago
টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন আমির !

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন আমির !

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন আমির !

টেস্ট ক্রিকেটকে সত্যিই কি এত দ্রুত বিদায় বলে দিবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির? প্রশ্নটা এখন পুরো পাকিস্তান জুড়ে। বয়স মাত্র ২৫। এখনই কেন বিদায়। ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া আমির ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছর। তবুও পাকিস্তানি ক্রিকেট ভক্তদের চাওয়া ছিলো এই পেসারকে। ২০১৫ সালের শুরুর দিকে আমির আবারো ক্রিকেটে ফেরেন। দৃঢ় মনোবল আর ইচ্চাশক্তির জোর না থাকলে এত তাড়াতাড়ি ক্রিকেটে ফেরা চাট্টিখানি কথা নয়। এখন পর্যন্ত আমির খেলেছেন ২৭ টি টেস্ট ম্যাচ। পাকিস্তানি গনমাধ্যমের দাবি, সম্প্রতি ওয়েষ্ট-ইন্ডিজের সাথে ২য় টেস্ট খেলেই এমন সিদ্ধান্তের কথা চিন্তা করেন মোহাম্মদ আমির। এই দুই টেস্টে আমির পান ১১ উইকেট। এমন খবর গনমাধ্যমে চাউর হওয়ায় নারাজ মোহাম্মদ আমিরও। সে জানায়, আমি আমার দলের ঘনিষ্ঠ জনদের সাথে এ বিষোয়ে আলাপ করেছিলাম। কিন্ত কিভাবে এটি মিডিয়ায় গেল! এ নিয়ে তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আমির অবশ্য গনমাধ্যমকে জানান, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্তের কথা ভাবছেন। উল্লেক্ষ্য, ২০১০ সালে শহীদ আফ্রিদিও ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেন।