টসে জিতে বোলিং এ বাংলাদেশ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 45 minutes ago
টসে জিতে বোলিং এ বাংলাদেশ

টসে জিতে বোলিং এ বাংলাদেশ

টসে জিতে বোলিং এ বাংলাদেশ

কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব(এসএসসি) গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বিন মর্তোজা। এই ম্যাচ জিতলে ২-০ তে সিরিজ জিতে নিবে টাইগারেরা। অপরদিকে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে উন্মুখ শ্রীলঙ্কা। সেই হিসাবে একটি দারুণ লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে। তবে অনেক কিছুই নির্ভর করছে বৃষ্টির উপর। বৃষ্টিতে ভেসে গিয়েছিলো ২য় ম্যাচ। খেলাটি বাংলাদেশ সময় ১০টায় শুরু হবার কথা থাকলেও পরে আধা ঘন্টা পরে শুরু হবার সিদ্ধান্ত হয়। প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ দলঃ তামিম ইকবাল,সৌম্য সরকার,সাব্বির রহমান,মুশফিকুর রহিম(উইকেটরক্ষক),সাকিব আল হাসান,মাহমুদুল্লাহ রিয়াদ,মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ,মাশরাফি মর্তোজা(অধিনায়ক),তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।