ভাল ফিল্ডিংয়ের জন্য ফিটনেসের সাথে প্রয়োজন দক্ষতাটাও
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
ভাল ফিল্ডিংয়ের জন্য ফিটনেসের সাথে প্রয়োজন দক্ষতাটাও
ভাল ফিল্ডিংয়ের জন্য ফিটনেসের সাথে প্রয়োজন দক্ষতাটাও
সোমবার শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিনে হালকা মেজাজেই অনুশীলন করেছে ক্রিকেটাররা।
ফিটনেসের জন্যই কি ভাল হচ্ছে না ফিল্ডিং? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মারিও ভিল্লাভারায়েন বলেন "এটা ঠিক যে ফিটনেস ভাল থাকলে ফিল্ডিংয়ে আত্মবিশ্বাসী থাকা যায়। তবে ভাল ফিল্ডিংয়ের জন্য এটাই একমাত্র কারণ নয়, সাথে দক্ষতারও প্রয়োজন। শুধু একটা বিষয় নিয়ে নয়, আমাদের কাজ করতে হবে সকল বিষয় নিয়েই। দক্ষতা, দৃঢ় মানসিকতা, আর ভাল ফিটনেস মিলে কিভাবে ফিল্ডিংয়ে উন্নতি করা যায় তা নিয়ে কাজ করবো আমরা।"
এই লঙ্কান ট্রেনার বলেন, "আমরা তিন থেকে ছয় সপ্তাহ ফিটনেস নিয়েই কাজ করবো। ছেলেরা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছে। এই মুহূর্তে এমন একটা ক্যাম্পের প্রয়োজন ছিল। আশা রাখি ক্রিকেটাররা তাদের ফিটনেসজনিত ঘাটতি দূর করতে পারবে এই সময়ে। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এই ফিটনেস ক্যাম্পের গুরুত্ব অনেক।"
তিন বছর ধরে জাতীয় দলের ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করছেন ভিল্লাভারায়েন। তার দায়িত্ব পাওয়ার পর থেকে প্লেয়ারদের ইনজুরিতে পড়ার প্রবণতাটা আগের থেকে অনেক কমেছে দেখে বেশ সন্তুষ্ট তিনি। ভিল্লাভারায়েন বলেন, "গত সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ থেকে টানা ৯ মাস খেলার মধ্যে ছিল ছেলেরা। তবে এত লম্বা সময়ে কেউ বড় রকমের ইনজুরিতে পরেনি সেজন্য আমি দারুণ খুশি।"
ক্যাম্পের প্রথম দিনে অবশ্য সব ক্রিকেটারকে পাননি মারিও ভিল্লাভারায়েন। তামিম ইংল্যান্ডে ও পাঁচ সদস্য এইচপি দলের সাথে থাকাই তারা যোগ দিতে পারেন নি। সে প্রসঙ্গে এই ট্রেনার বলেন, "যারা এইচপি দলের সাথে অট্রেলিয়াতে আছে তাদের ফিটনেস, স্কিল সব ধরনের অনুশীলন হচ্ছে।" আর তামিমকে নিয়ে তিনি বলেন, "গত তিন বছরে তার ফিটনেসের অনেক উন্নতি হয়েছে, সে জানে তাকে কি করতে হবে।" ২৯ সদস্যের বাকি ২২ জন সবাই উপস্থিত ছিলেন প্রথম দিনের ক্যাম্পে।
