যেকারণে আজ খেলছেন না লিটন, সৌম্যকে নিয়ে শঙ্কা দূর
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 54 seconds ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
যেকারণে আজ খেলছেন না লিটন, সৌম্যকে নিয়ে শঙ্কা দূর
যেকারণে আজ খেলছেন না লিটন, সৌম্যকে নিয়ে শঙ্কা দূর
নেপিয়ারে নিউজিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাঁদের বিপক্ষে ২০ ওভারি ফরম্যাটে টাইগারদের এটিই প্রথম জয়। সেই জয়ে ব্যাট হাতে হাল ধরেছিলেন লিটন দাস। ওপেন করতে নেমে ৩৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে দলের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিটন। তবে ইনিংসের বেশ খানিকটা সময় লিটন খেলেন অস্বস্তি নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোট যে পেয়েছিলেন ব্যাটিং করার সময়েই।
সেই চোটে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর পরিবর্তে ২য় ম্যাচে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ দলের ফিজিও কিয়েরান থমস লিটন দাস ইস্যুতে বলেন- 'এমআরআই করে দেখা গেছে তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড স্ট্রেইন আছে। এবং সে ২য় টি-টোয়েন্টির জন্য অ্যাভেইলেবল নন। সে তাঁর পুনর্বাসন শুরু করেছে।'
শঙ্কা ছিল সৌম্য সরকারকে নিয়েও, তবে সেটা দূর হয়েছে এক্সরে রিপোর্ট দেখে। সৌম্য সরকারের ইনজুরি নিয়ে থমস বলেন, 'প্রথম টি-টোয়েন্টিতে ক্যাচ নেবার সময় ডান হাতে আ'ঘা'ত পেয়েছিলেন তিনি, সেখানে সতর্কতামূলক এক্স রে করা হয়। রিপোর্টে দেখা গেছে আ'ঘা'ত পাওয়া স্থানে কোন ক্ষতি হয়নি।'
