ভারতীয় কোচ পছন্দ করবেন ভিরাট কোহলি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
ভারতীয় কোচ পছন্দ করবেন ভিরাট কোহলি
ভারতীয় কোচ পছন্দ করবেন ভিরাট কোহলি
আজ (১০ই জুলাই) ক্রিকেট এডভাইজরি কমিটি (সিএসসি) মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের, যে কমিটিতে আছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষন। তারা জানিয়েছেন কে হচ্ছেন ভারতের পরবর্তী কোচ সেটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
প্রেস ব্রিফিংয়ে সৌরভ সাংবাদিকদের জানান, “সিএসসি ইতোমধ্যে পাঁচজন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার সম্পন্ন করেছে কিন্তু আমরা অধিনায়ক ভিরাট কোহলির সাথে কথা বলার পরই সিদ্ধান্ত জানাবো যে কে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।”
সৌরভ যোগ করেন, "আমরা ৫ থেকে ৬ জনের সাক্ষাৎকার নিলাম। প্রক্রিয়া শেষ। সবার উপস্থাপনা ছিল অসাধারণ। কিন্তু ভারতের ক্রিকেটের স্বার্থে আমরা যে সেরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা নিশ্চিত করতে হবে আমাদের। কোচ, অধিনায়ক ও খেলোয়াড়রা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।"
ব্রিফিংয়ে জানানো হয় আগ্রহী পার্থীদের মধ্যে রিচার্ড পাইবাস, বিরেন্দর শেওয়াগ, রবি শাস্ত্রী, লালচাঁদ রাজপুত ও টম মুডির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যদিও প্রার্থী তালিকায় ফিল সিমন্সের নাম ছিল কিন্তু তিনি সেদিন অনুপস্থিত ছিলেন।
সৌরভ জানান, "কোহলিকে বুঝতে হবে কোচ কীভাবে কাজ করে। একই সঙ্গে কোচ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকায় তাকে কৃতিত্ব দিতেই হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সে ফেরার পর আমরা তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব।"
ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই ভারতের নতুন কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
