চার-ছক্কা নয়, উইকেটও উপভোগ করতে পারে দর্শক; বলেছেন লিটন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 6 minutes ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
চার-ছক্কা নয়, উইকেটও উপভোগ করতে পারে দর্শক; বলেছেন লিটন
চার-ছক্কা নয়, উইকেটও উপভোগ করতে পারে দর্শক; বলেছেন লিটন
লিটন দাসের ব্যাটে আজকের আগ পর্যন্ত কোনো বড় রান ছিল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। রান খরা কিছুটা কাটল, বলা যায় নিঃসন্দেহে। খুব বেশি চাপে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটার, তা বললেন সংবাদ সম্মেলনে এসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উইকেট নিয়ে কথা বলেছেন লিটন, যেখানে শুধু চার বা ছয় নয় বরং উইকেট পতনেও উপভোগ করার আছে বলে মনে করেন তিনি।
টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচ জেতার পর, পরপর দুই ম্যাচে হারের স্বাদ পেল খুলনা। লিটনও সুযোগ বুঝে খুলনাকে বেছে নিলেন নিজের ফর্ম ফিরিয়ে আনতে। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে কুমিল্লা ১৪৯ রান সংগ্রহ করে। বিপরীতে খুলনা গুটিয়ে যায় ১১৫ রানে। কুমিল্লা অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৫ রানের ইনিংস। এমন ইনিংস স্বস্তির কি না? লিটন বলেন, “রিলিফ অ্যাজ অ্যা ব্যাটসম্যান আমার কাজই হলো রান করা। ফার্স্টের পাঁচ ম্যাচ করতে পারি নাই, আফসোস তো ছিল জিনিসটাতে। আমি যে ধরনের প্লেয়ার আমি রান করতে পারতেছি না। বাট স্টিল আমার গেল ইম্প্রুভ করার অনেক জায়গা আছে। এখনও লং টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। টিমও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা ট্রাই করব।” রান না পাওয়াকে চাপ হিসেবেও নিতে চান না লিটন। যেহেতু লম্বা টুর্নামেন্ট, সেটা মাথায় রেখেই মাঠে ব্যাটসম্যানরা খেলেন বলে মত তার। প্রসঙ্গ এসেছে উইকেট নিয়ে। মিরপুর কিংবা সিলেট, ব্যাটারদের জন্য রান করা যে কিছুটা মুশকিল হয়ে গেছে, তা অকপটে স্বীকার করেছেন অনেকেই। দেশের বাইরে থেকে যারা এসেছেন, তারাও এ ব্যাপারে একমত। আজকের ম্যাচ নিয়েও লিটনের পর্যবেক্ষণ বলছে, এই মাঠে ১৭০ রান হওয়ার মতো ছিল। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হয়েছে। সবসময় উইকেটের দোষ দিয়ে দেওয়ার পক্ষপাতী নন এই ব্যাটার। দলীয় রান ২০০ হওয়াকে জরুরি মনে করছেন না লিটন। তিনি বলেন,“১৮০ ই তো হইতেছে না ঢাকায়, ২০০ ক্যামনে করবেন আপনি। না না আমরা একটা প্রশ্ন, টি-টোয়েন্টি ম্যাচে কী ২০০ হতেই হবে? এমন কোনো গেম? গ্যালারিতে মানুষ উপভোগ করে গেম উপভোগ করতে। সেটা ছয় চারে হতে পারে, উইকেট নিয়েও হতে পারে। আপনি ২০০ রান করলেন এক টিম, আরেক টিম করল ১১০ মজা হলো না গেমের। যদি ১৫০ রান হয়, ১৫০ রান চেজ অ্যাবল হয় কনটেস্ট থাকে…. আমার কুমিল্লা মনে হয় প্রত্যেকটা গেমই কনটেস্ট করে খেলেছি, ফার্স্ট দুই ম্যাচ তো আপনারা দেখেছেন। আমার মনে হয় দর্শক যেটা চাচ্ছে সেটা উপভোগ করতে পারতেছে।”
