বোলিংয়ে সবার উপরে আরাফাত সানি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
বোলিংয়ে সবার উপরে আরাফাত সানি
বোলিংয়ে সবার উপরে আরাফাত সানি
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিটন দাস কিংবা নাইম ইসলামরাই ব্যাট হাতে শাসন করে যাননি বাইশ গজে। বোলাররাও দেখিয়েছেন কিভাবে বল হাতে শাসন করা যায়। বোলারদের কল্যানেও ম্যাচ জিতেছে প্রিমিয়ার লিগের দলগুলো। চলমান ঢাকা লিগে সর্বোচ্চ ২৮ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে উঠে এসেছে আরাফাত সানি।
আরাফত সানির সাথে আরো যারা সেরা পাঁচে আছেন-
আরাফাত সানিঃ লিগ শুরুর আগে ছিলেন ব্যাক্তিগত ঝামেলায়। ছিলেন জেল খানায়ও। বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। এতসব দুঃসংবাদের ভেতরও নিজেকে সামলে রেখেছিলেন আরাফাত সানি। তার উপর অবৈধ বোলিং একশনের জন্য ছিলেন জাতীয় দলের বাইরে। কোচ বলেছিলেন, লিগে পারফর্ম করেই আসতে হবে জাতীয় দলে। আরাফত সানি সেটিই করে দেখাচ্ছেন হয়তো। প্রাইম দোলেশ্বরের হয়ে খেলে এখন পর্যন্ত প্রথম রাউন্ডে নিয়েছেন ২৮ উইকেট। গড় ছিলো ১৭.৫৩।
তাইজুল ইসলামঃ তাইজুল ইসলামও ছিলেন জাতীয় দলের অন্যতম স্পিন বোলার। সাম্প্রতিক ফর্ম খারাপ যাওয়ায় বাদ পড়েছেন দল থেকে। তবে মোহামেডানের হয়ে লিগে খেলে যাচ্ছেন দুর্দান্ত। তামিম-মিরাজরা জাতীয় দলের জন্য খেলতে না পারায় একাই টেনে নিচ্ছেন মোহামেডানকে। এখন পর্যন্ত তাইজুলের ঝুলিতে আছে লিগের দ্বিতীয় সেরা ২৫ উইকেট। গড়টা ১৯.০৪। লিগে একমাত্র ৬ উইকেট নেয়া বোলারও তাইজুল ইসলাম।
নেহাদুজ্জামানঃ ১১ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২৩ উইকেট। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই বোলার বলতে গেলে চমক দেখাচ্ছেন এবারের লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। আছেন সেরা পাঁচের তিন নাম্বারে।
আবু হায়দার রনিঃ জাতীয় দল তাকে ডেকেছিলো খুব আশা নিয়ে তবে ছুড়ে ফেলে দিয়েছে বলতে গেলে। তবে তার জবাব দিচ্ছেন এই পেসার। খেলছেন লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে। প্রথম রাউন্ডে ১১ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২২ উইকেট। আছেন সেরা ৪ নাম্বারে।
আব্দুর রাজ্জাকঃ জাতীয় দল তাকে ভুলে গেছে। ফেরার কোন সম্ভাবনা নাই বললেই চলে। তবে হতাশ নন এই স্পিনার। নিজের গতিতেই এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে। এবারের লিগে শেখ জামালের হয়ে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। এই সাত ম্যাচেই দেখিয়েছেন বাজিমাত। তুলে নিয়েছেন ২১ উইকেট। আছেন সেরা পাঁচের ৫ নাম্বারে।
