যা আছে 'দ্য টাইগার্স কোড' বইয়ে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
যা আছে 'দ্য টাইগার্স কোড' বইয়ে
যা আছে 'দ্য টাইগার্স কোড' বইয়ে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা। তিন ফরম্যাটেই শান্ত সামলাবেন লাল-সবুজের জাতীয় দলকে। শান্তর অধিনায়কত্বের শুরুর আগে দলের সদস্যরা 'The Tigers Code' হাতে পেয়েছেন। যেখানে লেখা আছে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কিভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে। সবকিছুর উর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়া, যা টাইগার্স কোডের মূল কথা।
বেশ জনপ্রিয় একটি উক্তি আছে, যা প্রায় সবারই জানা; 'ব্যক্তির চেয়ে দল বড়'। তাসকিন আহমেদও আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ড্রেসিংরুমে এমনটাই বারবার বলতে চাইলেন। আরও শোনালেন, পরবর্তী প্রজন্মকে ভালো একটা দলীয় সংস্কৃতি দেওয়ার জন্যেই শান্ত, তাসকিনদের এই ভাবনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত ভিডিও বার্তায় দলের সবাইকে উদ্দেশ্য করে তাসকিন আহমেদ যা বললেন।'এই টাইগার্স কোড বইটার মধ্যে আমরা কিভাবে আমদের টিমকে গোছাতে পারি, আমাদের কালচার কেমন হবে, আমরা একে অপরের সাথে কিভাবে থাকতে চায়। টিম ফার্স্ট যে ব্যাপারটা, সবকিছুর উর্ধ্বে দল। এর জন্যে একে অপরের সাথে কিভাবে থাকা উচিত। এইটা শুধু বই হিসাবে মনে না করে আমরা চাই এই জিনিসটা আমাদের মনের মধ্যেও থাকুক। এই বাংলাদেশ দল তো আজীবনের জন্য, আমরা যদি কালচার পরিবর্তন করে একধাপ এগিয়ে দিয়ে যায় পরবর্তী প্রজন্ম আরও ভালো কিছু করবে। এই 'দ্য টাইগার্স কোড' অনেক গুরুত্বপূর্ণ।'সংবিধানের মতো গুরুত্ব বহন না করলেও 'দ্য টাইগার্স কোড'কে বাংলাদেশ ক্রিকেটের অলিখিত সংবিধান বলা যায়। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাঁর দল এই কোড অক্ষরে অক্ষরে মানুক, দলকেই সবচেয়ে উপরে রাখুক। বাংলাদেশ ক্রিকেট উঠুক নতুন উচ্চতায়।
