জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্ত’র সমর্থন চান সাইফউদ্দিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 2 hours ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্ত’র সমর্থন চান সাইফউদ্দিন
জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্ত’র সমর্থন চান সাইফউদ্দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে ফরচুন বরিশালের হয়ে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটে জর্জরিত হয়ে অনেকদিন থেকেই মাঠের বাইরে তিনি। তবে বিপিএলে ফিরে বেশ খানিকটা নজর কেড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আজ বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে নিজের পরিকল্পনা, আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিনের ফেরার ম্যাচটি ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। সেই ম্যাচে ১৮ বলে ৩০ রান, পাশাপাশি বল হাতে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। এরপর দুর্দান্ত ঢাকার বিপক্ষে বল হাতে ৩ উইকেট সংগ্রহ করেন। পরের ম্যাচও ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ৬ বলে ২৬ রানের ইনিংস এবং বল হাতে ৩ উইকেট সংগ্রহ করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এমন ধারাবাহিক পারফরম্যান্স কীভাবে সম্ভব হচ্ছে, সাইফউদ্দিন বলেন,“সত্যি বলতে বিগত কয়েকমাস ধরে ব্যাটিং নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করেছি। মাস্কোতে গিয়ে সালাহউদ্দিন স্যারের সঙ্গে কাজ করেছি, মিরপুরে যখন ছিলাম কোচ বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি, মেশিনে ব্যাটিং করেছি। হয়তবা ওইটার একটা কারণ হতে পারে। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার।”তিনি অবশ্য এক দুইটা ম্যাচে পারফর্ম করে সন্তুষ্টি আনতে চান না। আরও বড় ম্যাচ খেলে, সেখানে এই ধারাবাহিকতা রক্ষা করতে চান। শ্রীলঙ্কা সিরিজের দলে স্বাভাবিকভাবেই নেই সাইফউদ্দিন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের নজরে আসার চেষ্টা থাকবে তাঁর। এক্ষেত্রে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র থেকেও সমর্থন আশা করেন তিনি। “কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখে নাই। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।” এরপর শান্ত প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাইফউদ্দিন বলেন,
“হ্যাঁ, অবশ্যই। গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক খুশি কারণ সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি, দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস ও আমাকে সাপোর্ট দেবে দলে ফেরার ক্ষেত্রে।”মাহমুদউল্লাহ রিয়াদ নিজেকে ঝালিয়ে নিয়ে ফিরে এসেছেন খুব ভালোভাবে। বরিশালে সাইফউদ্দিনের সতীর্থ রিয়াদ। অনুপ্রেরণা খুঁজেছেন এই অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকেও। বাইরের কোনো বিষয়ে কান না দিয়ে, মাঠে পারফর্ম করে যাওয়া সবচেয়ে জরুরি, মনে করেন বাংলাদেশে সম্ভাবনা হয়ে আসা এই পেস বোলিং অলরাউন্ডার।
