টসে জিতলেন বিজয়, করবেন আগে ব্যাটিং
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
টসে জিতলেন বিজয়, করবেন আগে ব্যাটিং
টসে জিতলেন বিজয়, করবেন আগে ব্যাটিং
আজ শুক্রবার বিপিএলে দুপুরের ম্যাচে লড়াইয়ে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের শুরুতে উড়তে থাকা খুলনা শেষ দুই ম্যাচের হারে এখন টেবিলের চারে। ছয়ে এগিয়ে আসা সিলেট স্ট্রাইকার্সের জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ।
বিপিএলে একদিন বিরতির পর আজ বেলা ২ টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে টসে জিতল খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। সিদ্ধান্ত জানালেন, আগে ব্যাট করার। সিলেটের সেরা একাদশে এক পরিবর্তন, নাইম হাসানের জায়গায় খেলছেন সানজামুল ইসলাম। শেষ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সিলেটের ক্রিকেটাররা। সেই ধারা অব্যাহত রেখে খুলনাকে হারাতে মুখিয়ে আছে চায়ের দেশের দলটি। খুলনার হয়ে খেলা তিন পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দল ছেড়েছেন পিএসএলের উদ্দেশ্যে। আজ খেলছেন মার্ক দেয়াল ও লঙ্কান পেসার কাসুন রাজিথা।সিলেট স্ট্রাইকার্স একাদশ-
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিব।খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, মার্ক দেয়াল, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, কাসুন রাজিথা ও রুবেল হোসেন।
