ঢাকা লিগে নতুন ঠিকানায় দেশের ১৩৪ ক্রিকেটার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
ঢাকা লিগে নতুন ঠিকানায় দেশের ১৩৪ ক্রিকেটার
ঢাকা লিগে নতুন ঠিকানায় দেশের ১৩৪ ক্রিকেটার
বিপিএল শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে দেশের ক্রিকেটে ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ৯ মার্চ মাঠে গড়াচ্ছে এবারের ডিপিএল মৌসুম। এর আগে দলবদল করেছে মোট ১৩৪ জন দেশি ক্রিকেটার।
সিসিডিএম এক বিবৃতিতে জানায়, দলবদল শেষে দলগুলোর স্কোয়াড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৩-২৪ মৌসুমের জন্য প্লেয়ার ট্রান্সফার প্রক্রিয়া রাখে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। ১২ টি দলে নতুন করে এসেছেন মোট ১৩৪ ক্রিকেটার।
সবচেয়ে বেশি ১৯ দেশি ক্রিকেটার ভিড়ল পারটেক্স স্পোর্টিং ক্লাবে। ১৭ ক্রিকেটারকে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। নতুন ১৩ ক্রিকেটারকে সাইন করিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই দলের অন্যতম মুখ বিপিএল মাতানো তানজিদ হাসান তামিম।
আগের মৌসুমে মোহামেডানে খেলা সাকিব আল হাসান যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের দল বদলের খবরটা জানা গিয়েছিল আগেই। ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন দল শেখ জামালে সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াসির আলী, রিপন মন্ডল।
গতবারের মতো এবারও প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা লিগ মাতাবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, নতুন করে আসলেন সৌম্য, সাব্বির, বিজয়। গতবার প্রাইম ব্যাংকের হয়ে খেলা জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম খেলবেন আবাহনীর হয়ে। তাওহীদ হৃদয়ও এবার ঢাকা খেলবেন আবাহনীর হয়ে, গতবার তিনি ছিলেন শেখ জামালের জার্সিতে। লিজেন্ডস অব রূপগঞ্জে নতুন ঠিকানা বানালেন মুমিনুল হক।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-
আকবর আলি, তানজিদ হাসান তামিম, আবদুল্লাহ আল তৌফিক, মার্শাল আইয়ুব, মোহাম্মদ ইলিয়াস, রবিউল হক, মুকিদুল মুগ্ধ, ইরফান শুক্কুর, শাহরিয়ার সাকিব, এনামুল হক, জাওয়াদ মোহাম্মদ রুয়েন, এসএম মেহেরব, আরাফাত সানি।
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-
মেহরাব হোসেন জোশি, ইফতিখার সাজ্জাদ রনি, সাইদ সরকার, ইফতেখার হোসেন ইফতি, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, তৌফিক আহমেদ, আরিদুল ইসলাম আকাশ।
গাজী গ্রুপ ক্রিকেটার্স-
ফয়সাল আহমেদ রায়হান, মাসুম খান টুটুল, মোহাম্মদ আল-আমিন, পিনাক ঘোষ, রোয়েল মিয়া, প্রিতম কুমার, আরিফুল ইসলাম ইমন, সাব্বির হোসেন, মইন খান।
সিটি ক্লাব-
সাদিকুর রহমান, কাফিল উদ্দিন, আসাদউল্লাহ হিল গালিব, সাজ্জাদুল হক রিপন, আশিক উল আলম নাইম, রনি চৌধুরী, মোহাম্মদ হাসানুজ্জামান, মইনুল ইসলাম সোহাইল, সনজিত সাহা, মাহফুজুর রহমান টিটু, সোহেল রানা, মেহেদী হাসান।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-
শামসুর রহমান, ফরহাদ হোসেন, আরাফাত সানি মৃধা, মাহফুজুল ইসলাম, রোহনাত বর্ষণ, নাবিল সামাদ, মানিক খান, কাজী অনিক, আইচ মোল্লা, আসাদউল্লাহ আল গালিব, আশফাক আহমেদ রোহান, শফিউল হায়াত, আরিফুল ইসলাম জনি, আবু হাসেম, আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, সোহাগ গাজী।
পারটেক্স স্পোর্টিং ক্লাব-
আজমির আহমেদ, মুনিম শাহরিয়ার, মিজানুর রহমান, মুক্তার আলি, আকসার আহমেদ, শামসুল ইসলাম, তানভীর হায়দার, রাকিবুল আতিক, আসাদুজ্জামান পায়েল, মাইশুকুর রহমান, একেএস স্বাধীন, আহরার আমিন, সৈয়দ অনিম আশরাফুল, অভিষেক মিত্র, জাহিদুজ্জামান খান, মোহর শেখ, আব্দুল গাফফার রনি, রজিবুল ইসলাম, সাকলাইন সজিব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-
সানজামুল ইসলাম, এনামুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, আশিকুর জামান, নাইম ইসলাম, নাজমুল ইসলাম অপু, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
সাকিব আল হাসান, ইয়াসির আরাফাত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, টিপু সুলতান, রিপন মন্ডল।
আবাহনী লিমিটেড-
তাওহীদ হৃদয়, সাব্বির হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
মোহামেডান স্পোর্টিং ক্লাব-
প্রান্তিক নওরোজ নাবিল, আবু হায়দার রনি, আসিফ হাসান মিতুল, নাইম হাসান, মোস্তাকিম হোসেন হাসিব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ।
ব্রাদার্স ইউনিয়ন-
অমিত মজুমদার, মনির হোসেন, মাহমুদুল হাসান, শাকিল হোসেন, সালাউদ্দিন শাকিল, জুবাইয়র হোসেন, মেরাজ মাহবুব, আবদুল মজিদ, জাকিরুল আহমেদ, আসিফ আহমেদ রাতুল, আব্বাস মুসা আলভি, দেলোয়ার হোসেন, ইমতিয়াজ হোসেন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ রহমতুল্লাহ, আলি মোহাম্মদ, নাইম ইসলাম।
লিজেন্ডস অব রূপগঞ্জ-
শামীম হোসেন, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, নিহাদুজ্জামান, আলিস আল ইসলাম, ইমরানুজ্জামান, সাদমান ইসলাম, আলাউদ্দিন আহমেদ, মেহেদী হাসান, শুভাগত হোম, সুমন খান, মুমিনুল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, তৌফিক খান।
