দলকে জেতাতে পারলেন না মানান বোহরা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 11 minutes ago
দলকে জেতাতে পারলেন না মানান বোহরা
দলকে জেতাতে পারলেন না মানান বোহরা
সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস ছিলো ওয়ার্নারময়। আর কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস হয়ে থাকলো মানান বোহরাময়। ডেভিড ওয়ার্নারের ৫৪ বলে ৭০ রানের ইনিংসে ১৫৯ পর্যন্ত গিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর মানান বোহরার ৫০ বলে ৯৫ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান(৫) কমিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। একপাশ থেকে উইকেট যেতে থাকলেও অন্য প্রান্তে উইকেট আগলে ধরে ছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শিখর ধাওয়ান, হেনরিকস, যুবরাজরা ওয়ার্নারকে সঙ্গ দিতে ব্যর্থ হন। তবে ৫ এ নামা নামান ওঝা নিজের ব্যাড প্যাচ কাটিয়ে দলপতিকে সঙ্গ দেন দারুনভাবে। ৪র্থ উইকেটে আসে ৬০ রান। নামান ওঝা ২০ বলে ৩৪ রান করে আউট হলেও ৫৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদ ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৫৯ রান। মোহিত শর্মা ও আক্সার প্যাটেল নেন দুটি করে উইকেট।
১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই হাশিম আমলাকে হারিয়ে বসে কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ধারাবাহিকতায় ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে তারা। একপ্রান্তে আশা দেখাচ্ছিলো মানান বোহরার ব্যাট। বোহরা হাল ধরেছিলেনও। মোহিত শর্মার সাথে ৭ম উইকেটে ৪৫, ও চারিয়াপ্পার সাথে ৮ম উইকেটে ১৫ রান যোগ করে ১৬০ রানের লক্ষ্যকে সহজ বানিয়ে দিয়েছিলেন তিনিই। তবে ভুবেনেশ্বর কুমারের বলে ৯ম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বোহরা আউট হলে আর জয়ের মুখ দেখা হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবের। ৫ উইকেট নিয়ে হায়দ্রাবাদের জয়ের নায়ক বনে গেছেন ভুবেনেশ্বর কুমার। পাঞ্জাবও হেরেছে ৫ রানে।
