বিসিবি কী বুঝে দল বানায়, আমি বুঝি না আসলে: সালাউদ্দিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
বিসিবি কী বুঝে দল বানায়, আমি বুঝি না আসলে: সালাউদ্দিন
বিসিবি কী বুঝে দল বানায়, আমি বুঝি না আসলে: সালাউদ্দিন
গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে জয়ে ভূমিকা ছিল দুই বাংলাদেশি ব্যাটারের। একজন তাওহীদ হৃদয়, অন্যজন জাকের আলি অনিক। এই দুই ব্যাটারের ৮৪ রানের অপরাজিত জুটিতে ২১ বল বাকি থাকতে খুলনার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যমাত্রা টপকে যায় কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে অনেক কথাই টেনে আনলেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
হৃদয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাকের আলির বিষয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন সালাউদ্দিন। সেখান থেকে বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়ার নেতিবাচক দিকে ইঙ্গিত দেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত বাংলদেশ দলে ওপেনার ও মিডল অর্ডার সংখ্যার মধ্যে যে তারতম্য- সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ। নির্বাচকদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন। তাঁর মতে, কোন বিবেচনায় নির্বাচকরা বাংলাদেশের দল নির্বাচন করে- তা তিনি পরিস্কার নন। যেখানে মিডল অর্ডারে খেলোয়াড় দরকার, বিশেষ করে ছয় বা সাত নম্বর পজিশনে, সেখানে খেলোয়াড় না রেখে- ভিন্ন দিকে মনোযোগ দেওয়াটা ভালো চোখে নিচ্ছেন না কুমিল্লার এই কোচ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দল প্রসঙ্গে সালাউদ্দিন বলেন,“আপনি জাস্ট এই টি-টোয়েন্টি দলটা দেখেন পাঁচটা ওপেনার আছে সৌম্য-সহ। সবাই নতুন বলের প্লেয়ার, পিছনে ব্যাটিং করবে কে? নতুন ওপেনারদের মধ্যে কেউ হয়ত সেখানে ব্যাটিং করবে সে তো ঐখানে অভ্যস্ত না। যেহেতু অভ্যস্ত না তাদের থেকে পারফরম্যান্স আশা করলেও তো আপনি ভুল করবেন। আমার মনে হয় সঠিক জায়গায় সঠিক প্লেয়ার খেলানো জরুরি।''এরপর নির্বাচকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
“তাঁরা কী বুঝে দল বানায় আমি বুঝি না আসলে। আপনি যেটা বলছেন ঐটাই হতে পারে রান দেখে। উপরের দিকে অনেক রান করছে, টিমে নিয়ে নিছে। একটা ছেলে যে পাঁচ নাম্বারে ব্যাট করতেছে, সে হয়ত ২০ রান করবে। ৫ বলে ২০ রান করবে কিন্তু তাতে দলটা জিতবে। ঐভাবে চিন্তা করলে আমার মনে হয় আরও ভালো হবে।''আলিস আল ইসলাম বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নতুন মুখ। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন কুমিল্লার হয়ে। রহস্যময় স্পিন করে থাকেন, সেভাবেই পরিচিতি ছড়িয়েছে আলিসের। সালাউদ্দিনের মতে, আরেকটু সময় দিয়ে আলিসকে দলে নিলে ভালো হতো। এ ব্যাপারে তিনি যুক্তি দিচ্ছেন, যেহেতু ম্যানেজমেন্টের পরিকল্পনায় এই স্পিনার আছে, সেহেতু আরেকটু সময় দেওয়া যেত। কারণ দলে নেওয়া ও বাদ দেওয়ার মধ্যে সার্থকতা নেই, বরং স্থায়িত্বতে জোর দিতে হবে বলে মত সালাউদ্দিনের।
