প্রস্তাব না মানলে বেতন প্রদান করবেনা ক্রিকেট অস্ট্রেলিয়া
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
2
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
-
3
Hardik Pandya Injured Again, Return to Action Uncertain
-
4
Josh Inglis Ruled Out of South Africa Series with Injury Blow to Australia
-
5
The Next ODI World Cup Will Be His Last, Kohli Ready to Give Everything to Win the Trophy
প্রস্তাব না মানলে বেতন প্রদান করবেনা ক্রিকেট অস্ট্রেলিয়া
প্রস্তাব না মানলে বেতন প্রদান করবেনা ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এর দেওয়া সর্বশেষ বেতন প্রস্তাব দুই সপ্তাহ আগেই প্রত্যাখ্যান করেছিল। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তার খেলোয়াড়দের মধ্যে বেতন বিতর্ক এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। শুক্রবার অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ সকল পুরুষ এবং নারী ক্রিকেটারদের একটি চিটি পাঠানো হয় যেখানে সাদারল্যান্ড জানায়, ''বোর্ড কোন বিকল্প মডেলের অধীনে খেলোয়াড়দের বেতন প্রদান করবে না। বর্তমান সমঝোতা চুক্তিপত্র অনুযায়ী তা প্রদান করা হবে অথবা প্রতি টুর্নামেন্ট অনুযায়ী চুক্তি ব্যবহার করা হবে।''
নতুন সমঝোতা চুক্তিতে যদি এসিএ অনুপস্থিত থাকে তাহলে ২০১৬-১৭ সালে মেয়াদ শেষ হওয়া চুক্তির খেলোয়াড়দের সাথে ২০১৭-১৮ বছরের নতুন চুক্তি করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড পরিষ্কার ভাবে জানায়, ''ক্রিকেট অস্ট্রেলিয়া ৩০ জুনের পরে মেয়াদ শেষ হওয়া খেলোয়াড়দের সাথে বেতন পরিশোধ করার ব্যাপারে বিকল্প চুক্তির বিষয়ে বিবেচনা করছে না।'' তিনি আরও যোগ করেন, ''ক্রিকেট অস্ট্রেলিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে তা সকল খেলোয়াড়দের জন্য একটি সুষ্ঠু চুক্তি। এটা আশ্চর্যজনক এবং দুঃখজনক যে, এসিএ এখনো নতুন প্রস্তাবের সাথে সমঝোতা করে নি।''
৩০ জুন আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। প্রধান নির্বাহী এখনো আশা করছেন, এসিএ দ্রুত সময়ের মধ্যে সিএ এর দেওয়া প্রস্তাবের সাথে নিযুক্ত হবে এবং খেলোয়াড়দের থেকে নিখুঁত ফলাফল বের করে আনতে সহায়তা করবে।
সুত্রঃ ক্রিকইনফো
