প্রস্ততি ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
প্রস্ততি ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস
প্রস্ততি ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস
আসছে ১২ তারিখেই আয়রল্যান্ড এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রি-দেশীয় সিরিজ। তিন দলের আরেকদল নিউজিল্যান্ড। মূলত এই সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততি হিসেবেই ধরছে টিম বাংলাদেশ। প্রস্ততির চোখে এই সিরিজকে যে মোটেও হালকা ভাবে নিচ্ছেনা বাংলাদেশ সেটি দেখলেই বোঝা যায়।
গত ১০ দিন ধরে ইংল্যান্ডে ছিলো দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প। সেখানে স্থানীয় দলের সাথে ছিলো দুটি প্রস্ততি ম্যাচ। এক ম্যাচ বৃষ্টিতে পন্ড হলেও পরের ম্যাচ টাইগাররা জিতে বড় ব্যাবধানে। তাই ব্যাটে-বলে প্রস্ততিটা ভালোই সেরেছে বলা যায়।
আগামীকাল ১০ মে আবারো টাইগাররা খেলবে আরেকটি প্রস্ততি ম্যাচ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। আয়ারল্যান্ড এ দল ও একাডেমী দলের সমন্বয়ে গড়া এই দলটি। ত্রি-দেশীয় সিরিজের আগে এটাই শেষ গা গরমের ম্যাচ। ডাভলিনের স্টরমন্ট ক্রিকেট মাঠে স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচ(বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটা।
এ ম্যাচকে সামনে রেখে দলের সবাই আজ স্টরমন্ট মাঠেই নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ। সাসেক্সে দুই ম্যাচের কোনটিতেই খেলেনি মাশরাফি, তামিম, মুস্তাফিজ এবং সাকিব। আগামীকাল সবার খেলার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মাশরাফি মোর্তাজা(অধিনায়ক), রুব্রল হোসেন, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ ররায়, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড উলভসঃ শেন গেটকেট(অধিনায়ক), টায়রন কেন, এডাম ডেনিনশন, জস নিটল, রব ম্যাককিনলে, এন্ডি ম্যাকব্রিন, এডি রিচাডসন, জেমস স্যানন, শিন টেরি, গ্রেগ থম্পসন, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার।
