মিরাজকে নিয়ে অধিনায়ক তামিমের যত প্ল্যান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
মিরাজকে নিয়ে অধিনায়ক তামিমের যত প্ল্যান
মিরাজকে নিয়ে অধিনায়ক তামিমের যত প্ল্যান
এবারের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তামিম নেতৃত্বে থাকলেও সতীর্থ মিরাজকে নিয়ে প্ল্যান সাজিয়ে রেখেছেন। মিরাজের সুন্দর ভবিষ্যৎ দেখছেন তামিম। অধিনায়ক হিসাবে মিরাজকে তৈরি করতে চান বলেই বিপিএলে তামিম মিরাজকে 'দল চালাতে' বলবেন।
কাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসর। ফরচুন বরিশাল দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের কাঁধে অধিনায়কত্ব। তবে তামিম ম্যাচগুলোতে রাখতে চান একটু ভিন্ন ভাবনা, মিরাজকে ম্যাচের মাঝেই তুলে দেবেন দল চালানোর দায়িত্ব। দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগের দিন পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন করেছে বরিশাল দল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দল ও মিরাজকে নিয়ে নিজের ভাবনার কথা জানান তামিম,'ক্যাপ্টেন্সি আমাকে ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দিয়েছে। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। মালিকের সাথেও কথা বলেছি উনিও রাজি হয়েছেন। আমার সাথে সাথে যদি মিরাজকে গড়ে তুলতে পারি তাহলে ভালো। আমি, রিয়াদ ভাই, মুশফিক আমাদের মধ্যে ২ জন তো টি-টোয়েন্টি থেকে অবসরে। রিয়াদ ভাইয়েরও আর ক্যাপ্টেন হওয়ার সুযোগ কম। মিরাজের একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে ক্যাপ্টেন হতে পারে।'তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ, সৌম্য সরকারের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া বরিশাল এবারের আসরে বেশ শক্তিশালী। শিরোপা প্রত্যাশী এই দলটির অধিনায়ক তামিম ইকবাল মিরাজকে অধিনায়ক হিসাবে তৈরি করতে চান। 'গত বছরও আমি ক্যাপ্টেন ছিলাম না কিন্তু মাঠে একটিভ ছিলাম। আশা করি এবার মিরাজকে এই দায়িত্ব দিতে পারব। অনেক ম্যাচে ওকে বলব ও ওর মতো দল চালাক। আমি আছি মুশফিক আছে রিয়াদ ভাই আছে। আমরা সবসময় সহায়তা করব। এই জায়গা থেকে ওর অভিজ্ঞতা হলে সামনে ওর কাজে লাগবে, একসময় ফ্র্যাঞ্চাইজিকে, বাংলাদেশ দলকে লিড দিবে।'
