পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সরফরাজ?

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 44 minutes ago
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সরফরাজ?

পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সরফরাজ?

পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সরফরাজ?

মিসবাহ উল হকের অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন অধিনায়ক খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সহ অধিনায়ক সরফরাজকেই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।তিনি বলেন, ‘ক্যারিবীয় সফরের পর মিসবাহ অবসরে গেলে সরফরাজ হতে পারে আমাদের নতুন টেস্ট অধিনায়ক। ইতোমধ্যেই সে টেস্টের সহ অধিনায়ক।’ তবে কিছু সংশয় থাকায় এখনো চূড়ান্ত সিদ্বান্ত নেয় নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।পিসিবির এই কর্মকর্তা জানান, ‘আমরা সব দিক বিবেচনা করেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই মিসবাহ এবং ইউনিস খান দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন।এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়ে পাকিস্তান ক্রিকেটে যে বিশাল শূন্যতার সৃষ্টি হবে, তা মেনে নিতে কোন দ্বিধা নেই।