সাকিব না খেললে খুশি সিলেট স্ট্রাইকার্স
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
সাকিব না খেললে খুশি সিলেট স্ট্রাইকার্স
সাকিব না খেললে খুশি সিলেট স্ট্রাইকার্স
বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। এবার বিপিএলেও সেই একই সমস্যা। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেলা সাকিব বিপিএলে নেই অনির্দিষ্ট সময়ের জন্য। চোখের চিকিৎসা করাতে গেলেন সিঙ্গাপুরে। পরের ম্যাচে সাকিব রংপুরের সেরা একাদশে না থাকলে স্বস্তিতে সিলেট দলের খেলোয়াড়রা। কারণ তাদের পরের ম্যাচ যে রংপুর রাইডার্সের বিপক্ষে।
অধিনায়কত্ব না নিলেও রংপুর রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান। রংপুরের জার্সিতে এবারের আসরের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। মাত্র ১৬ রান খরচায় দখলে নেন বরিশালের ইব্রাহিম জাদরান ও মুশফিকুর রহিমের উইকেট। বিপিএল মৌসুমে বরাবরই সাকিব থাকেন তার চেনা ছন্দে। যেকোনো দলের জন্য সাকিব যে রীতিমতো ভয়ের কারণ। এই সাকিবকে তো প্রতিপক্ষ দল একাদশে না দেখতেই চাইবে। তা আবারও বোঝা গেল সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার জাকির হাসানের কথায়। আগামী মঙ্গলবার রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব থাকবেন না, সেটা এক প্রকার নিশ্চিতই। সিলেট স্ট্রাইকার্সের তরুণ ব্যাটার জাকির হাসানও একই সুরে বলেন,'সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার না থাকলে একটু তো আমাদের জন্য স্বস্তিরই। কিন্তু এখনও আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন, যেই খেলোয়াড় হোক না কেন তাদের বিপক্ষে ভালো খেলতে হবে যদি জিততে হয়।'সিলেট বিপিএলের এবারের আসর শুরু করেছে হার দিয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয় ৭ উইকেটে। ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট সাকিবের না থাকার সুযোগ কাজে লাগাতে চাইবে বেশ ভালোভাবেই। বিপরীতে রংপুর রাইডার্সও তাদের প্রথম ম্যাচ হারে ফরচুন বরিশালের কাছে।
