সাকিবের ব্যাপারে সুখবর জানাল বিসিবি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
সাকিবের ব্যাপারে সুখবর জানাল বিসিবি
সাকিবের ব্যাপারে সুখবর জানাল বিসিবি
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাম চোখে রেটিনার সমস্যা ধরা পড়েছে। তবে এই মুহূর্তে চোখে কোনো অপারেশন করা লাগছে না সাকিবের, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ রাতে দেশে ফিরে কালই বসবেন সিলেটের বিমানে। রংপুর রাইডার্সের পরের ম্যাচ থেকেই খেলতে পারবেন সাকিব।
চোখের সমস্যা নিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতেও অসুবিধায় পড়তে হয়েছে সাকিবকে। কিছুদিন আগে ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেরকমটি নিশ্চিত করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। বিপিএল শুরুর আগে অনুশীলনে চশমা পরিহিত অবস্থায় ব্যাট করতে দেখা গেছে সাকিবকে। এরমধ্যে বিপিএলের প্রথম ম্যাচ শেষে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে যান সাকিব। সেখান থেকেই এবার মিলল সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন,'সাকিবের বাম চোখে সূক্ষ্ম সমস্যা রয়েছে। বাংলাদেশ ও বিদেশে চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর এবং একাধিকবার পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি বাম চোখের এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগে ভুগছেন। রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা।'আজ রাতে দেশে ফিরে কালই সাকিব সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। শারীরিকভাবে স্বস্তি বোধ করলে পরদিন নেমে যাবেন ম্যাচ খেলতে। আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল। টেবিল টপার খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে মাঠে বিপিএলের সিলেট পর্ব। এই ম্যাচ দিয়েই ফের বিপিএলে ফিরছেন সাকিব আল হাসান।
