বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির প্রশংসা ফোর্ডের মুখে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 59 minutes ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির প্রশংসা ফোর্ডের মুখে
বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির প্রশংসা ফোর্ডের মুখে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, ফরচুন বরিশালের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে হেরেও খুব একটা চিন্তিত নয় কুমিল্লা। বরং প্রথম ম্যাচে দেখা হারকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি। কুমিল্লা দলের হয়ে ক্যারিবীয় অঞ্চলের বোলার ম্যাথু ফোর্ড প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। আজ তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছে কুমিল্লা। প্রতিপক্ষের বিপক্ষে পরিকল্পনা সাজানোতে ব্যস্ত ফোর্ড ও অন্যরা। সেই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন, সেই কথাই জানালেন এই ক্যারিবিয়ান বোলার, “আমরা সামনের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। প্রতিপক্ষ দলের বিপক্ষে কি করা উচিত সেগুলো নিয়েই আলোচনা হয়েছে আমাদের। বিহাইন্ড দ্য সিনেও কাজ করছি। আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না। আমরা আমাদের কিলার ইনস্টিক্ট মনোভাব নিয়ে মাঠে নামব। মাঠে কীভাবে বাস্তবায়ন করব সেটাই আসল বিষয় আমাদের জন্য।” প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ফোর্ড। নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়া কিছুটা জটিল হওয়াটা স্বাভাবিক। সেই স্বাভাবিকতাকে স্বীকার করে নিজের ঘুম, এদেশের বর্তমান শীতের তীব্রতা এই ব্যাপারগুলো নিয়ে কথা তুললেন,“প্রথমত ঘুমের সমস্যা হয়েছিল। প্রথম কয়েকদিন ঠিকমতো ঘুম হয়নি আমার। মূলত এটা হয়েছে ভিন্ন টাইমজোনের কারণে। আমি আগে যেটা বললাম এখানে এসে মানিয়ে নেওয়াটা এটা অন্যরকম এক চ্যালেঞ্জ। ক্যারিবিয় থেকে এখানকার অনেক কন্ডিশন অনেক ভিন্ন। আমাকে দুটো জ্যাকেট পড়ে থাকতে হচ্ছে যেটা আগে কখনও আশা করিনি (হাসি)। তবে এখানে আসতে পেরে আনন্দিত।”এছাড়াও প্রশংসা করলেন বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির, “দারুণ লাগছে। এখানকার মানুষেরাও বেশ ভালো এবং এখানকার কালচারও সুন্দর।” কুমিল্লার দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বরিশাল, গতকাল তাদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে।
