ঢাকায় বিপিএল শুরু মোসাদ্দেকের টস জয়ে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 57 minutes ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
ঢাকায় বিপিএল শুরু মোসাদ্দেকের টস জয়ে
ঢাকায় বিপিএল শুরু মোসাদ্দেকের টস জয়ে
সিলেট ঘুরে বিপিএল অবশেষে ফিরল ঢাকার মাঠে। শের-শের-ই-বাংলায় দিনের প্রথম ম্যাচ খেলবে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। টেবিলের শীর্ষে থাকা রাইডার্সরা বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলবে ৬ নম্বরের দল দুর্দান্ত ঢাকাকে।
বিপিএল দশম আসরের ২১ তম ম্যাচ আজ, সিলেটে ১২ ম্যাচের পর মিরপুরে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচটি। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত জানালেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দলই। রংপুর জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করবে আরও শক্ত। তবে রংপুরের অন্যতম বড় তারকা সাকিবকে লড়তে হচ্ছে ব্যাটিংয়ে ছন্দে ফেরার জন্য। সিলেট পর্বে বল হাতে জাদুকরী সাকিব ব্যাটিংয়ে পান গোল্ডেন ডাকের স্বাদ।
টানা ৪ হারে বিপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিলে তলানিতে আছে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ঢাকা। তাদের নিচে কেবলই সিলেট। ঢাকার জয়ে ফেরার মিশনে সামলাতে হবে রংপুর রাইডার্সের মতো বড় প্রতিপক্ষকে।
দুর্দান্ত ঢাকা একাদশ-
সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), ইরফান শুক্কুর (উইকেটকিপার), অ্যালেক্স রস, গুলবেদিন নাইব, চতুরঙ্গ ডি সিলভা, সাব্বির হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ-
বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।
