সাকিবের দলে না থাকার কারণ জানালেন নির্বাচক রাজ্জাক
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
সাকিবের দলে না থাকার কারণ জানালেন নির্বাচক রাজ্জাক
সাকিবের দলে না থাকার কারণ জানালেন নির্বাচক রাজ্জাক
সাকিব আল হাসান নেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। গতকাল (মঙ্গলবার) ঘোষণা হয়েছে ওডিআই ও টি-টোয়েন্টি দল। যেখানে নেই সাকিবের নাম। সাকিবকে নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল, ফলে তাঁর না থাকাটা খুব বেশি আশ্চর্য করে এমনটি নয়। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক কথা বলেছেন সাকিবের না থাকা প্রসঙ্গে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন সাকিব। তাঁর চোখে কিছুটা সমস্যা হচ্ছে, এমন খবর খুব আলোচিত। ফলে টুর্নামেন্টের মাঝপথে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করেও এসেছেন। বল হাতে উজ্জ্বল থাকলেও, ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন শুরুতে। যা নিয়ে চিন্তার শেষ ছিল না। তবে সাকিবের ব্যাটও এখন হাসছে। আলাদা করে অনুশীলন, কোচদের পরামর্শ ইত্যাদি নানা কিছু চেষ্টা করছেন। মাঝে সংবাদ সম্মেলনে এসে, চোখের ব্যাপারে খুব বেশি আলোচনা করতে চাননি। বরং এই কারণে রান আসছে না, সে আলোচনাই উড়িয়ে দিতে চেয়েছেন। সে যাইহোক। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে তিনে নেমে ব্যাট হাতে ৬৯ (৩১) রানের ইনিংস খেলার পর সেই অলরাউন্ডার সাকিবকে আবারও চোখে পড়ছে পরিপূর্ণভাবে। তবে সাকিব শ্রীলঙ্কা সিরিজে কেন নেই? নির্বাচক রাজ্জাক বলছেন,“সাকিবের বিষয়টা অবশ্যই ওর চোট। ছুটির ব্যাপারটা মূলত চোটের কারণে সে সময় নিচ্ছে। যেটার চিকিৎসা করবে। এই জন্যই।''সাকিবের আঙ্গুলে একটি চোট আছে। যেটা মাঝেমধ্যেই ফিরে আসে। বিশ্বকাপের ম্যাচও মিস করেছেন এই চোটের কারণে। শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন উন্নত চিকিৎসা নিতে পারেন সাকিব, সে কথা জানিয়েছেন রাজ্জাক। ইনজুরি, অসুস্থতা- দু’টি শব্দই ব্যবহার করতে দেখা গেছে এই নির্বাচককে। ফলে এখানে সাকিবের চোখ নিয়ে যে চলমান আলোচনা, সেখানেই ইঙ্গিত থাকতে পারে বলে ধারণা করা যায়। ঘরোয়া ক্রিকেটে সাকিব খেলবেন কি না, সেটি জানা নেই রাজ্জাকের। তিনি বলেন, “না জানি না আমি। আসলে পরিবেশও এমনই সৃষ্টি হয়েছে। মেডিকেল টিম, সাকিবের কথার সাথে আমরা তা ভেবেছি।'' পুরো শ্রীলঙ্কা সিরিজেই সাকিবের না পাওয়া অনেকটা নিশ্চিত। তবুও এখনো ঘোষণা হয়নি টেস্ট দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুইটি টেস্ট খেলবে ২২ ও ৩০ মার্চ থেকে, ফলে এই সময়ের মধ্যে সাকিব দলে ফিরবেন, সে ব্যাপারে খুব একটা ভরসা দিতে পারেননি নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “পুরা সিরিজের জন্যই বলা হয়েছে, এখন মেডিকেল টিম যদি মনে করে, সেক্ষেত্রে অবশ্যই থাকবে।''
