শরিফুলে মুগ্ধ ডোনাল্ড, ইনস্টাগ্রামে দিয়েছেন পোস্ট
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
শরিফুলে মুগ্ধ ডোনাল্ড, ইনস্টাগ্রামে দিয়েছেন পোস্ট
শরিফুলে মুগ্ধ ডোনাল্ড, ইনস্টাগ্রামে দিয়েছেন পোস্ট
দুর্দান্ত ঢাকা এবারের বিপিএলে হারতে-হারতে ক্লান্ত হলেও নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করে শরিফুল আছেন সবার শীর্ষে। তার আশেপাশেও নেই কোনো বোলার। এমন দুর্দান্ত শরিফুলে মুগ্ধ হয়েছে পুরানো গুরু অ্যালান ডোনাল্ড। শিষ্য শরিফুলের বিপিএল পারফরম্যান্স দেখে খুজি বাংলাদেশের প্রাক্তন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, দুর্দান্ত ঢাকার জার্সিতে শরিফুলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ডোনাল্ড লিখেন, 'এ বছরের বিপিএলে তরুণ শরিফুল ইসলামকে দেখে খুব ভালো লাগছে'।
ঢাকার টানা ১০ হারেও থেমে নেই শরিফুল ইসলামের সাফল্য। বল হাতে নিজের কাজটা করে যাচ্ছেন ঠিকই। দ্যুতি ছড়াচ্ছেন, প্রতিপক্ষের উইকেট তুলতে দেখাচ্ছেন স্বাচ্ছন্দ্যতা। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৩.২ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন বাঁহাতি পেসার শরিফুল। তাঁকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শেষ করে বাংলাদেশের পাট চুকিয়েছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার এই কোচ বাংলাদেশের পেসারদের উন্নতিতে নানাভাবে ভূমিকা রেখেছেন। শুধু কোচিংয়ের ক্ষেত্রে নয়, বোলারদের মানসিকতার উন্নয়ন, আগলে রাখা, সাহস দেওয়া- ইত্যাদি নানা দিকে নজর থাকত ডোনাল্ডের। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন বা শরিফুল- ডোনাল্ডকে নিয়েছিলেন আপন করে। যেমনটি ডোনাল্ড তাঁদের নিয়েছেন। নিজ ছাত্রদের ভালো কিছু করতে দেখলে, গর্ব হওয়া স্বাভাবিক। শরিফুলকে নিয়েও একই অনুভূতি হচ্ছে এই প্রোটিয়া কোচের।ডোনাল্ড তাঁর ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন,
“এ বছরের বিপিএলে তরুণ শরিফুল ইসলাম’কে দেখে খুব ভালো লাগছে। এখন পর্যন্ত ১৭ উইকেট (২০ উইকেট) শিকার করেছে সে। এটা ধরে রাখো।''শরিফুল নিজের সেরা ছন্দে আছেন বলতেই হয়। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজ বা অ্যাওয়ে কন্ডিশনে একই দলের বিপক্ষে সাদা বলের সিরিজ- সবখানেই নিজের সামর্থ্য প্রমাণ করেছেন এই পেসার। ভালো জায়গায় বল ডেলিভারির ক্ষেত্রে শুধু নয়, সুইংটাও বোলারের কথা শুনছে নির্দ্বিধায়। ডোনাল্ড নিজের কর্মজ্ঞান ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশে। এ দেশের পেসারদের সাথে তাঁর সম্পর্ক বন্ধুর মতো, এ খবর কানে এসেছে বহুবার। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নিজ ছাত্রদের দেখভাল করার দৃশ্য বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ভুলে যাওয়ার কথা নয়।
