ঘরের মাঠে টস জিতলেন শুভাগত হোম
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
ঘরের মাঠে টস জিতলেন শুভাগত হোম
ঘরের মাঠে টস জিতলেন শুভাগত হোম
১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। এরই মধ্যে ঢাকা-সিলেট-ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রামে প্রথম ম্যাচেই দুপুরে মুখোমুখি হচ্ছে ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দিন বাংলাদেশে এসে আজ ম্যাচ খেলছেন মইন আলি। বাদ গেলেন ইমরুল কায়েস। তবে চমক হিসাবে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
লো স্কোরিং ম্যাচের জন্য মিরপুরের উইকেটের বদনাম রয়েছে। এবারের বিপিএলে সিলেটও পেল সে তকমা। তবে, বন্দরনগরী চট্টগ্রামে প্রায় সব ম্যাচই হাইস্কোরিং হবে, ইতিহাস আর উইকেট দেখে এমনটাই ধারণা ক্রিকেটারদের। টসে জেতা চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানালেন, আগে করবেন বোলিং।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। ইমরুল কায়েস, রেমন রেইফার ও আলিস আল ইসলাম নেই কুমিল্লার আজকের সেরা একাদশে। এই তিনের বদলে খেলছেন মইন আলি, মাহিদুল ইসলাম অঙ্কন ও লেগি রিশাদ হোসেন।
বিপিএলের পয়েন্ট টেবিলে তিনে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ ম্যাচে পেয়েছে ৫ জয়। ঢাকা পর্বের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৫৩ রানে হেরেছে তারা। রংপুর রাইডার্সের রেকর্ড ২১১ রান টপকাতে নেমে ১৫৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। আজ ঘুরে দাঁড়ানোর মিশন হোম গ্রাউন্ডে। বিপরীতে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান দুই নম্বরে। টেবিলের শীর্ষস্থান দখলের জন্য বড় জয়ের দরকার লিটন দাসদের।কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), ব্রুক ডেভিড, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মইন আলি, জাকের আলি অনিক (উইকেটকিপার), ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, উইল জ্যাকস, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, শাহাদাত হোসেন দিপু, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, কুর্টিস ক্যাম্ফার, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
