শান্ত-মুশফিককে কৃতিত্ব দেওয়া লিয়াঙ্গে দায় চাপালেন শিশিরের ওপর
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Pakistan Suffer Major Blow as Shan Masood Ruled Out of Second Test Against West Indies with Finger Fracture
-
2
Alzarri Joseph and Darren Sammy at the Centre of Fresh Controversy
-
3
12 Venues Confirmed for 2027 ODI World Cup, Final to Be Held in Johannesburg or Cape Town
-
4
Litton Das Returns to Bangladesh Squad for First Test Against Australia After Injury Recovery
-
5
All-round Shakib and Hridoys valuable contributions power Jaffna to victory over Kandy
শান্ত-মুশফিককে কৃতিত্ব দেওয়া লিয়াঙ্গে দায় চাপালেন শিশিরের ওপর
শান্ত-মুশফিককে কৃতিত্ব দেওয়া লিয়াঙ্গে দায় চাপালেন শিশিরের ওপর
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংসের সাথে অভিজ্ঞ মুশফিকের ৭৩ রানে চড়ে বাংলাদেশ চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে পায় ৬ উইকেটের বড় জয়। তবে দারুণ শুরু করেও ম্যাচে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৫৫ রানে, এরপর বল হাতে শুরুতে বাজিমাত। কিন্তু বাংলাদেশ ইনিংসের ১৬ ওভারের পর থেকে আর উইকেটের দেখা পায়নি লঙ্কানরা। ম্যাচ হারের কারণ বলতে গিয়ে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়াঙ্গে দায় চাপালেন, বন্দরনগরীর শিশিরের ওপর।
রেকর্ড ১৬৫ রানের জুটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া শান্ত-মুশফিকের প্রশংসা করতেও ভুল করলেন না লিয়াঙ্গে। শিশির ছাপিয়ে মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তকেই কৃতিত্ব দিলেন লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়াঙ্গে,
'শিশিরে বল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সে সময় বোলিং করা কঠিন ছিল। এত শিশির থাকবে আমরা জানতাম না, অনেক ছিল। কিন্তু বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছে পুরোটাই তাদের কৃতিত্ব। শান্ত খুব ভালো খেলেছে এবং অবশ্যই মুশফিক ভাইও খুব ভালো খেলেছে।'
পরের ম্যাচে শ্রীলঙ্কার চাওয়া আগে ব্যাট করে ৩০০ থেকে ৩২০ রানের সংগ্রহ স্কোরবোর্ডে জমা করা। তবে প্রথম ওয়ানডেতে মাত্রাতিরিক্ত শিশির পড়ে আউটফিল্ডে। যা মোটেও পরিকল্পনায় ছিল না লঙ্কানদের।
'এত শিশির হবে আমরা কখনোই আশা করিনি। তাই আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সত্যিই একটি ভাল শুরু পেয়েছি। আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা সত্যিই ভালো খেলেছে। কিন্তু এরপর দ্রুত তিনটি উইকেট তুলে নেন তারা। আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন এবং লেন্থ বোলিং করেছে কিন্তু শিশিরের কারণে আমাদের জন্য কঠিন ছিল। পরের ম্যাচে আমরা কেবল একটি ভাল শুরু করতে চাই এবং এই উইকেটগুলিতে ৩০০ বা ৩২০ রান পেতে চাই।'
জানিথ লিয়াঙ্গে সিরিজের প্রথম ম্যাচেই পেয়েছেন ফিফটি। যা তার সংক্ষিপ্ত ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত রানের ইনিংস। শ্রীলঙ্কাকে এত দূর আনার পেছনে বড় অবদান তাঁর ৬৯ বলে ৬৭ রানের ইনিংসের। নিজের খেলার ধরন নিয়ে এই অলরাউন্ডার জানালেন,
'আমি যখন খেলতে যাই তখন আমি কিছু হিসেব করা ঝুঁকি নিয়েছিলাম, কারণ সেই শটগুলোই আমি খুব ভালো খেলি। আমি আজ আমার স্বাভাবিক খেলা খেলেছি, এটাই।'
