বরিশালে 'ফিক্সড জায়গা' না পেয়ে অসন্তুষ্ট মিরাজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
বরিশালে 'ফিক্সড জায়গা' না পেয়ে অসন্তুষ্ট মিরাজ
বরিশালে 'ফিক্সড জায়গা' না পেয়ে অসন্তুষ্ট মিরাজ
টানা ৩ ম্যাচ হারের পর সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সে ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ১৫ (৬) রান এবং বল হাতে ২১ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন মেহেদী হাসান মিরাজ। গত তিন ইনিংস নিয়ে খুশি তিনি। পাশাপাশি দল যে জয়ের ধারায় ফিরতে পারছে, সে ব্যাপারেও আনন্দিত দেখা গেল এই অলরাউন্ডারকে।
মিরাজ বলছেন প্রতিটি ম্যাচেই তাঁকে আলাদা আলাদা পজিশনে খেলতে হয়েছে। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও ব্যাট হাতে ৩৫ (১৬) রানের ভালো একটি ইনিংস উপহার দিয়েছেন দলকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে কোনো রান সংগ্রহ করতে পারেননি। আবার বোলিংয়ে ছিলেন তুলনামূলক ইকোনমিক্যাল। এই বাংলাদেশি অলরাউন্ডার বলেন,“প্রত্যেক ম্যাচেই আমাকে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে হয়েছে। বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে। বিভিন্ন পজিশনে খেলা কঠিন। একেকদিন একেক পরিস্থিতি আসে। তারপরও গত তিনটি ইনিংসে আমি খুশি। ছোট ছোট ইনিংস ছিল কিন্তু দলে কন্ট্রিবিউশন ভালো ছিল। এজন্য আমি খুশি। যদি সুযোগ পাই অবশ্যই বড় ইনিংস খেলার চেষ্টা করব।”মিরাজের ব্যাটিং অর্ডার নিয়ে জাতীয় দলেও কম কাঁটাছেড়া হয়নি। কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ। তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট জায়গায় খেলতে পারলে, তার জন্য সবদিক থেকেই ভালো হতো। তবুও দলের পরিস্থিতি, কম্বিনেশন, কন্ডিশন সব বিবেচনায় নেওয়ার প্রবণতা দেখা গেছে মিরাজের মধ্যে।
“একটা জায়গায় নিজেকে ফিক্সড করতে পারলে খুব ভালো লাগবে। তবে টিম কম্বিনেশন আছে, দলের পরিকল্পনা আছে। এজন্য হয়ত আমাকে বিভিন্ন পজিশনে দেওয়া হচ্ছে। আমি কোচ-ক্যাপ্টেনের সাথে কথা বলেছি। তারা হয়ত আমাকে একটা পজিশন… যেমন গত ২ ইনিংস একটা জায়গাতেই খেলিয়েছেন। হয়ত চিন্তা করছেন এখানে খেললে দলের জন্য ভালো হবে। যেমন গত ৩ ইনিংস আলহামদুলিল্লাহ আমি খুশি। চেষ্টা করেছি যতটুকু পারি ভালো খেলার। দিনশেষে দল ভালো ফলাফল পেলে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য।”বরিশাল ৫ ম্যাচ খেলে দুইটিতে জয়ের দেখা পেয়েছে। এর আগে টানা ৩ ম্যাচ হারের পর সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয়ের সুবাতাস গায়ে লেগেছে দলটির। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভালো কিছুই আশা করছেন মিরাজ। “টানা ৩ ম্যাচ হেরে আমাদের জন্য কঠিন ছিল। প্রত্যেক খেলোয়াড় জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। একটা ম্যাচ জিতেছি, মোমেন্টাম ফিরে পেয়েছি। এখন শুধু ধরে রাখতে হবে। আমরা এখনও বিশ্বাস করছি আমরা ভালো দল এবং দলে যারা আছে সবাই অনেক ভালো ও পারফর্ম করছে। গত ম্যাচে রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে… অনেক ভালো ছিল। আমাদের দলের লোকালরা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”
