'ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
'ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে'
'ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে'
মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ। স্পিনার নাইম হাসান সংবাদ সম্মেলনে এসে জানালেন তাদের লক্ষ্যের কথা, '২২০ করতে পারলে ভালো হবে।' এদিন দুপুরে বল হাতে নাইম পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস অল্পতেই থামিয়ে দিতে রাখেন বড় ভূমিকা। মিরপুরের এমন স্পিন-স্বর্গেও কিউই ব্যাটার গ্লেন ফিলিপসের জ্বলে ওঠা; নাইম হাসান দিলেন সহজ স্বীকারোক্তি, 'ওরাও তো এখানে ক্রিকেট খেলতে এসেছে।'
দুই দিনের বিরতির পর আজ দুপুরে খেলা শুরুর ৯ ওভার ও সময়ের হিসাবে ৩৫ মিনিট পর বাংলাদেশ দেখা পেল সাফল্যের। নাইম হাসান জুটি ভেঙে এদিন শুধু ব্রেকথ্রু’ই এনে দেননি পরপর দুই ওভারে দখলে নেন জোড়া শিকার। প্রথমে ফেরান ড্যারিল মিচেলকে। নিজের পরের ওভার করতে এসে নাইম তুলে নেন ১ রানে থাকা মিচেল স্যান্টনারের উইকেট। নাইমের কল্যাণে দ্রুতই দুই উইকেট নিয়ে ইনিংসে কামব্যাক বাংলাদেশের। এরপর পেসার শরিফুল ইসলাম নেন জোড়া উইকেট। ভাঙেন গ্লেন ফিলিপসের সাথে কাইল জেমিসনের গড়া ৫৫ রানের জুটি। একা হাতে লড়াই চালানো গ্লেন ফিলিপসও শেষপর্যন্ত ফিরলেন শরিফুলের পেস সামলাতে না পেরে। ৩৮ বলে পঞ্চাশ করা ফিলিপস এরপর হয়ে ওঠেন আরও ভয়ংকর। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে লিডে পৌঁছে দেন দলকে। সেঞ্চুরির পথে থাকা ফিলিপসকে অবশ্য ৮৭ রানে থামিয়ে দেন শরিফুল। তার বিদায়ের পরের ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ৮৭ রানের ইনিংস ও নিউজিল্যান্ডের লিড পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে নাইম হাসানের মূল্যায়ন,'একেকজনের খেলার ধরন একেকরকম। অনেকে লম্বা সময় ধরে কষ্ট করে রান করে। অনেকে মেরে রান করে। একেকজনের গেম প্ল্যান একেকরকম। আজ হয়ত ও (গ্লেন ফিলিপস) সফল হয়েছে, কালও যে হবে নিশ্চয়তা নেই।''ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে, তাই না? একটা পার্টনারশিপ তো হতেই পারে। যে কেউ একজন ভালো খেলতে পারে। ও ভালো করেছে, তাই লিড নিতে পেরেছে। লিড পেলে ভালো হতো। আল্লাহর রহমতে এখন আমরা ৩০ রান লিডে আছি। ভালো ব্যাটিং করলে ইনশাআল্লাহ একটা ভালো স্কোর হবে।'
